Islami Sharia Logo
مركز الفقه الإسلامي بنغلاديش
মারকাযুল ফিকহ আল-ইসলামী বাংলাদেশ
Markajul Fiqh Al-Islami Bangladesh
পাইনাদী (দোনু হাজী রোড), মিজমিজি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ-১৪৩০
মোবাইল: ০১৯১৭-৬৫৫৮০৪, ০১৭৩৯-১৭৬৯৭৬
তারিখ: ২৪-০৭-১৪৩৮ হি. সূত্র নং: F046 (অ্যালবাম-১)
প্রশ্ন (ইস্তিফতা)

বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.

বিষয়: কুরবানীর গোস্ত বন্টন প্রসঙ্গে।

সমস্যা: বর্তমানে আমাদের সমাজের প্রতিটি মুসলমান তাদের কুরবানীর গোস্ত নিজে যেভাবে খায় তেমনি ভাবে গরীবদের মাঝেও বন্টন করে। তারা এক্ষেত্রে কোন নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে না।

জিজ্ঞাসা: মুহতারাম প্রধান মুফতী সাহেবের কাছে আমার জানার বিষয় হল, এক্ষেত্রে শরীয়ত সম্মত পদ্ধতি আছে কি? দলিল সহ জানালে কৃতজ্ঞ থাকবো। আল্লাহ আপনার সহায় হোন।

— নিবেদক: মুহাঃ আব্দুল্লাহ, ঢাকা।
উত্তর (আল-জাওয়াব)

সমাধান: হ্যাঁ, এক্ষেত্রে শরীয়ত একটি সুন্দর পদ্ধতিকে সমর্থন করে। আর তা হল, সম্পূর্ন গোস্তকে ৩ভাগ করা- ১ভাগ গরীবদের মাঝে বন্টন করা- অন্য ১ভাগ আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবদের জন্য রেখে দেয়া আর ৩য় ভাগ পরবর্তিতে খাওয়ার জন্য জমা করে রাখা।

তথ্যসূত্র ও দলিলসমূহ (الأدلة الفقهية)

১. আল-হাদিস শরীফ (সুনান আন-নাসায়ী: ২/১৮৪): "عن ابن بريدة عن أبيه قال: قال رسول الله صلى الله عليه وسلم: فكلوا من لحوم الأضاحي ما بدا لكم وتزودوا وادخروا"
২. রদ্দুল মুহতার (৯/৫৪১-৫৪২): "ويأكل من لحم الأضحية ويوكل غنيا وفقيرا ويدخر. وندب أن لا ينقص الصدقة عن الثلث ... قوله: وندب الخ، قال في البدائع: والأفضل أن يتصدق بالثلث ويتخذ الثلث ضيافة لأقربائه وأصدقائه ويدخر الثلث"
৩. ফাতহুল কাদির (৯/৫৩২): "ويستحب أن لا ينقص الصدقة عن الثلث لأن الجزاء ثلاثة: الأكل والادخار لما روينا، والإطعام لقوله تعالى: وأطعموا القانع والمعتر"
৪. তাবয়ীনুল হাকায়েক (৬/৪৮৫): "وندب أن لا ينقص الصدقة من الثلث لأن الجزاء ثلاثة: الإطعام والأكل والادخار"
৫. ফাতাওয়া মাহমুদিয়া (২৬/৩৮৪): "تیسرا حصہ صدقہ کرنا مستحب ہے واجب نہیں، اگر تمام گوشت خود رکھ کر کھا لیا جائے تب بھی جائز ہے"
৬. জাওয়াহিরুল ফিকহ (৬/২৭৪): "افضل یہ ہے کہ قربانی گوشت تین حصے کر کے ایک حصہ اپنے اہل وعیال کے لئے رکھے، ایک حصہ احباب واعزاء میں تقسیم کرے، ایک حصہ فقراء و مساکین میں تقسیم کرے اور جس شخص کا عیال زیادہ ہو وہ تمام گوشت خود بھی رکھ سکتا ہے"
৭. অন্যান্য:

আল-ফাতাওয়া আত-তাতারখানিয়া (১৭/৪৩৭), বাদায়িউস সানায়ে (৬/৩১৫), ফাতাওয়া দারুল উলুম (১৫/৫৬৮)।

ইসলামী শরীয়াহ অর্গানাইজেশন

অনলাইনে যাবতীয় ফতোয়া, মাসায়েল ও প্রশ্ন-উত্তরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান

নতুন ফতোয়া জিজ্ঞাসা করুন

অন্যান্য ফতোয়া দেখুন

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। আবশ্যক ঘরগুলো দিয়ে চিহ্নিত *