Islami Sharia Logo
مركز الفقه الإسلامي بنغلاديش
মারকাযুল ফিকহ আল-ইসলামী বাংলাদেশ
Markajul Fiqh Al-Islami Bangladesh
পাইনাদী (দোনু হাজী রোড), মিজমিজি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ-১৪৩০
মোবাইল: ০১৯১৭-৬৫৫৮০৪, ০১৭৩৯-১৭৬৯৭৬
তারিখ: ১৭-০১-৩৮ হি. সূত্র নং: F-001 (অ্যালবাম-১)
প্রশ্ন (ইস্তিফতা)

বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.

বিষয়: গোসল ফরজ অবস্থায় যিকির-আযকার, দোয়া ইত্যাদি পড়া প্রসঙ্গে।

সমস্যা: সাধারণত দেখা যায় অনেক পুরুষের স্বপ্নদোষ হয় এবং অনেক মহিলার ঋতুস্রাব হয়। তারা এ অবস্থায় যিকির-আযকার, দোয়া, তাসবীহ-তাহলীল পাঠ করে।

জিজ্ঞাসা: প্রধান মুফতী সাহেবের নিকট জানার বিষয় হল, উল্লেখিত অবস্থায় তাদের একাজগুলো জায়েয হবে কি? দলিল সহ জানালে কৃতজ্ঞ থাকবো।

— নিবেদক: মু. রেজাউল করীম, ঢাকা।
উত্তর (আল-জাওয়াব)

সমাধান: পুরুষ ও মহিলাদের উল্লেখিত পদ্ধতিতে গোসল ফরজ হওয়া অবস্থায় কুরআন তেলাওয়াত ছাড়া যিকির-আযকার, তাসবীহ-তাহলীল, দোয়া, দরূদ শরীফ এবং ওজিফা পাঠ করা জায়েয। বিধায় প্রশ্নে বর্ণিত পুরুষ ও মহিলাদের কাজগুলো করতে কোন সমস্যা নেই।

তথ্যসূত্র ও দলিলসমূহ (الأدلة الفقهية)

১. আদ-দুররুল মুখতার (১/৫৩৬):"ولا بأس لحائض وجنب بقراءة أدعية وتهليل وذكر الله تعالى وتسبيح وزيارة قبور ودخول مصلى عيد"
২. ফাতহুল কাদির (১/১৭১):"ولا يكره التهجي وقراءة القرآن انتهى وغيره لم يقيد عند قصد الثناء والدعاء بما دون الآية فصرح بجواز قراءة الفاتحة على وجه الثناء والدعاء"
৩. বাদায়িউস সানায়ে (১/১৪৮):"فأما إذا لم يقصد بأن كان الحمد لله للشكر لا بأس به لأنه من باب ذكر الله تعالى، والجنب غير ممنوع عن ذلك"
৪. ফাতাওয়া উসমানী (১/৩৬২):"حالت جنابت میں صرف قرآن کریم کی تلاوت ممنوع ہے، لیکن دعائیں، اذکار و تسبیحات اور درود شریف پڑھنا ناجائز نہیں..."
৫. অন্যান্য:

আল-বাহরুর রায়েক (১/৩৪৬), ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ (১/২৮)।