
বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.
বিষয়: ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিবাহ করা।
সমস্যা: বর্তমান বিশ্ব তথ্য প্রযুক্তির বিশ্ব তাই মানুষ সমসাময়িক সব ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে থাকে, তাই আমাদের এলাকায় এক ব্যক্তি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুইজন সাক্ষি রেখে বিবাহ করেছে।
জিজ্ঞাসা: মুহতারাম মুফতী সাহেবের নিকট আমার জানার বিষয় হলো, উক্ত ব্যক্তির ভিডিও কনফারেন্সের সাক্ষির মাধ্যমে বিবাহ সহীহ হবে কিনা?
সমাধান: প্রশ্নে বর্ণিত ব্যক্তির ভিডিও কনফারেন্সের সাক্ষির মাধ্যমে বিবাহ সহীহ হবে না। বিধায় তার বিবাহ সহীহ হবে না।
তাবয়ীনুল হাকায়েক (২/৪৫৩), হাশিয়াতুল ইমাম আশ-শায়খ আল-বালী (২/২৯), আল-মাবসুত (৫/২৯), ফাতাওয়া কাজি খান (১/৩৫৫)।
WhatsApp us