বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.
বিষয়: রোযা প্রসঙ্গ।
সমস্যা: আমাদের এলাকায় একজন লোক জানতে চেয়েছেন রোযা অবস্থায় কানে তেল বা পানি অথবা চোখে সুরমা ও ঔষধ ব্যবহার সম্পর্কে।
জিজ্ঞাসা: মুহতারাম প্রধান মুফতী সাহেবের নিকট আমার বিষয় হলো রোযা অবস্থায় কানে তেল বা পানি এবং চোখে ঔষধ ও সুরমা ব্যবহার করার দ্বারা রোযা ভঙ্গ হয়ে যাবে কি? দলিলসহ জানতে চাই।
সমাধান: রোযা অবস্থায় কানে তেল বা পানি ও চোখে সুরমা ও ঔষধ ব্যবহার করার কারনে রোযা ভঙ্গ হবেনা।
WhatsApp us