
বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.
বিষয়: তালাক প্রসঙ্গে।
সমস্যা: দ্বিতীয় স্বামীর কাছে যদি এই শর্তে কোনো মহিলাকে বিয়ে দেয় যে, তুমি সহবাস করে তালাক দিয়ে দিবে।
জিজ্ঞাসা: মুহতারাম মুফতী সাহেবের নিকট আমার জানার বিষয় হল, এই বিবাহ সহিহ হবে কিনা? বা এমন করা বৈধ হবে কিনা?
সমাধান: প্রশ্নোল্লিখিত সুরতে দ্বিতীয় স্বামীর কাছে যদি এই শর্তে বিয়ে দেয় যে, তুমি সহবাস করে তালাক দিয়ে দিবে, এই শর্তে বিয়ে দিলে বিয়ে হয়ে যাবে, তবে শর্ত বাতিল বলে গণ্য হবে। এই বিয়েকে হালালা বলে, হাদীস শরীফে এই শর্তে বিয়ে করে তালাক দেয়াকে মাকরুহে তাহরীমি বলা হয়েছে, আর এই কাজ যারা করে, করায় এবং এর সাথে সম্পৃক্ত থাকে তাদের উপর আল্লাহ লানত করেছেন।
আল-বাহরুর রায়েক (৪/৯৭), আন-নাহরুল ফায়েক (২/৪২৪), আল-বিনায়া (৫/৪৮০), আপকে মাসায়েল আওর উনকা হল (৬/৪৬৫)।
WhatsApp us