সাধারণ ও দাওয়াতি কার্যক্রম
ইসলামী শরীয়াহ অর্গানাইজেশন-এর মূল লক্ষ্য কী?
এটি একটি আন্তর্জাতিক ফতোয়া ও দাওয়াতি প্ল্যাটফর্ম। ধর্ম-বর্ণ নির্বিশেষে বিশ্বজুড়ে কুরআন ও সুন্নাহর সুমহান বাণী পৌঁছে দেওয়া এবং মানুষের দৈনন্দিন জীবনের সমস্যার শরীয়াহ সম্মত সমাধান প্রদান করাই আমাদের মূল লক্ষ্য।
আমি কীভাবে ফতোয়া বা মাসায়েল জানতে পারি?
আপনি আমাদের ওয়েবসাইটের 'ফতোয়া ও মাসায়েল' সেকশনে গিয়ে আপনার প্রশ্নটি জমা দিতে পারেন। আমাদের বিজ্ঞ মুফতি ও স্কলারগণ কুরআন-সুন্নাহর আলোকে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে এর বিশুদ্ধ উত্তর প্রদান করবেন।
ই-কমার্স ও অর্ডার সংক্রান্ত
আমি কীভাবে ওয়েবসাইট থেকে পণ্য বা বই অর্ডার করব?
খুব সহজেই! আপনার পছন্দের পণ্যটি কার্টে (Add to Cart) যুক্ত করুন, এরপর 'চেকআউট' (Checkout) পেজে গিয়ে আপনার নাম, ডেলিভারি ঠিকানা ও মোবাইল নম্বর দিয়ে অর্ডার কনফার্ম করুন।
পেমেন্ট করার মাধ্যমগুলো কী কী?
আমরা ১০০% নিরাপদ পেমেন্ট গেটওয়ে (SSLCommerz) ব্যবহার করি। আপনি বিকাশ, নগদ, রকেট, ভিসা বা মাস্টারকার্ডের মাধ্যমে সহজেই অগ্রিম পেমেন্ট করতে পারেন। এছাড়া আপনার সুবিধার্থে আমাদের 'ক্যাশ অন ডেলিভারি' (পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ) সুবিধাও রয়েছে।
ডেলিভারি পেতে কতদিন সময় লাগে এবং চার্জ কত?
সাধারণত অর্ডার কনফার্ম হওয়ার পর ঢাকার ভেতরে ৫ দিন (Inside Dhaka - 5 days) এবং ঢাকার বাইরে ১০ দিনের (Outside Dhaka - 10 days) মধ্যে কুরিয়ারের মাধ্যমে পণ্য ডেলিভারি করা হয়। ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ সাধারণত ৬০ টাকা এবং ঢাকার বাইরে ১২০ টাকা (পণ্যের ওজনের ওপর ভিত্তি করে চার্জ পরিবর্তিত হতে পারে)।
রিটার্ন ও রিফান্ড (Return & Refund)
পণ্য ভুল বা ক্ষতিগ্রস্ত আসলে করণীয় কী?
যদি কোনো কারণে ভুল বা ক্ষতিগ্রস্ত (Damaged) পণ্য আপনার হাতে পৌঁছায়, তবে ডেলিভারি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ছবিসহ আমাদের হেল্পলাইন বা ই-মেইলে যোগাযোগ করুন। প্রমাণ সাপেক্ষে আমরা দ্রুততম সময়ে পণ্যটি পরিবর্তন করে দেব। বিস্তারিত জানতে আমাদের 'রিফান্ড পলিসি' পেজটি পড়ুন।
রিফান্ড বা মূল্য ফেরত পেতে কতদিন সময় লাগে?
আপনার অর্ডার বাতিল বা রিফান্ড রিকোয়েস্ট অনুমোদিত হলে, আপনি যে মাধ্যমে পেমেন্ট করেছিলেন সেই একই মাধ্যমে (ব্যাংক/বিকাশ/নগদ) ৭-১০ কার্যদিবসের (7 to 10 working days) মধ্যে আপনার টাকা ফেরত পাঠানো হবে।