
বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.
বিষয়: টেলিফোনের মাধ্যমে বিয়ে প্রসঙ্গে।
সমস্যা: আমার বড় ভাই লন্ডনে বসবাস করেন। তিনি টেলিফোনের মাধ্যমে বাংলাদেশে বিয়ে করতে চান।
জিজ্ঞাসা: মুহতারাম প্রধান মুফতী সাহেবের নিকট আমার জানার বিষয় হল, আমার বড় ভাই কি টেলিফোনের মাধ্যমে বিয়ে করতে পারবেন? দলীলসহ জানিয়ে বাধিত করবেন। আল্লাহ তায়ালা আপনার সহায় হোন।
সমাধান: টেলিফোনের মাধ্যমে বিয়ে শুদ্ধ হবে না। তবে বিয়ে শুদ্ধ হওয়ার জন্য বরের পক্ষ থেকে কাউকে উকিল নিয়োগ করে কনের বাড়িতে পাঠাতে হবে। উক্ত উকিল দুজন সাক্ষীর উপস্থিতিতে বরের পক্ষ থেকে ইজাব কবুল গ্রহণ করবে।
WhatsApp us