বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.
বিষয়: পবিত্রতা প্রসঙ্গে।
সমস্যা: পাশাপাশি দুই বালতি পানি রাখা। এক বালতি পানি দিয়ে ফরজ গোসল আদায় করছে, অতঃপর ২য় আরেক বালতি পানিতে নাপাকি ব্যক্তির (গোসলকারীর) ফরজ গোসলের পানির ছিটা পড়েছে।
জিজ্ঞাসা: মুহতারাম মুফতী সাহেবের নিকট আমার জানার বিষয় হল, ২য় বালতির পানি দিয়ে ওযু ও গোসল আদায় হবে কিনা?
সমাধান: প্রশ্নোল্লিখিত সুরতে ২য় বালতির পানি দ্বারা ওযু ও গোসল করা জায়েয আছে। কেননা নাপাকি ব্যক্তির গোসলের পানি (ব্যবহৃত পানি) অন্যপাত্রে পড়ার দ্বারা পানি অপবিত্র হয় না; যতক্ষণ পর্যন্ত না প্রকাশ্য নাপাকি পতিত হয় বা ব্যবহৃত পানি পরিমাণে বেশি হয়ে যায়।
বাদায়িউস সানায়ে (১/২১১), ফাতাওয়া হাক্কানিয়া (২/৫৬৯), ফাতাওয়া মাহমুদিয়া (৮/২৩৯)।
WhatsApp us