
বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.
বিষয়: তালাক প্রসঙ্গে।
সমস্যা: স্ত্রীকে যদি স্বামী বলে "তুই তোর বাপের বাড়ী চলে যা", তোর ভরন পোষনের দায়িত্ব এখন আর আমার উপর নেই।
জিজ্ঞাসা: মুহতারাম প্রধান মুফতী সাহেবের কাছে আমার জানার বিষয় হলো, এমতাবস্থায় স্ত্রী তালাক হবে কিনা? আর তালাক হলে কত তালাক হবে? দলিল সহ জানতে চাই, আল্লাহ আপনার সহায় হোন।
সমাধান: প্রশ্নোল্লিখিত সুরতে "তুই তোর বাপের বাড়ী চলে যা" তোর ভরন পোষনের দায়িত্ব এখন আর আমার উপর নেই" এখানে "বাপের বাড়ী চলে যা" কথাটি তালাকের ইঙ্গিত সূচক শব্দ। তাই এ শব্দ দ্বারা যদি তালাকের নিয়ত করে, তাহলে তালাকে বায়েন পতিত হবে। আর নিয়ত না করলে তালাক পতিত হবে না।
ফাতহুল কাদির (৩/৪১০), বাদায়িউস সানায়ে (৪/৩১০), আহসানুল ফাতাওয়া (৫/৪৪৬), ফাতাওয়া রহীমিয়া (৮/৩৪০)।
WhatsApp us