Islami Sharia Logo
مركز الفقه الإسلامي بنغلاديش
মারকাযুল ফিকহ আল-ইসলামী বাংলাদেশ
Markajul Fiqh Al-Islami Bangladesh
পাইনাদী (দোনু হাজী রোড), মিজমিজি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ-১৪৩০
মোবাইল: ০১৯১৭-৬৫৫৮০৪, ০১৭৩৯-১৭৬৯৭৬
তারিখ: ২০-০৭-১৪৩৮ হি. সূত্র নং: F-037 (অ্যালবাম-১)
প্রশ্ন (ইস্তিফতা)

বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.

বিষয়: যাকাতের টাকা মসজিদে ব্যয় প্রসঙ্গে।

সমস্যা: জনৈক ব্যক্তি আমাকে বলেছিল, তাদের মসজিদের খতীব সাহেব মসজিদের উন্নয়নের জন্য মুসল্লীদের কাছ থেকে যাকাত, সদকা, মান্নতের টাকা তলব করেছেন, আমরা জানি যাকাত, সদকা, মান্নতের টাকার হকদার হল গরীব লোকেরা।

জিজ্ঞাসা: মুহতারাম মুফতী সাহেবের নিকট আমার জানার বিষয় হল, খতীব সাহেবের কি মসজিদের উন্নয়নের জন্য যাকাত, সদকার টাকা তলব করা কি বৈধ? দলিলসহ বিস্তারিত জানতে চাই। আল্লাহ আপনার সহায় হোন।

— বিনীত নিবেদক: আফফান, দিঘীরপাড়, নারায়ণগঞ্জ।
উত্তর (আল-জাওয়াব)

সমাধান: না, যাকাত, সদকা, মান্নতের টাকা মসজিদের উন্নয়ন কাজে ব্যবহারের জন্য তলব করা জায়েয নাই, কারণ এগুলো গরীব মিসকীনদের হক।

তথ্যসূত্র ও দলিলসমূহ (الأدلة الفقهية)

১. আল-হেদায়া (১/২০৫): "ولا يبنى بها (أى الزكاة) مسجد"
২. মাজমাউল আনহার (১/৩২৮): "ولا تدفع الزكاة لبناء مسجد لأن التمليك شرط فيها ولم يوجد"
৩. আদ্দুররুল মুখতার (৩/৩৪১): "ويشترط أن يكون الصرف تمليكا... ولا يصرف إلى بناء نحو مسجد وبناء القناطر والسقايات وإصلاح الطرقات وكرى الأنهار والحج والجهاد وكل ما لا تمليك فيه"
৪. আল-বিনায়া (৩/৪৬২): "لا يبني بالزكاة مسجد لأن الركن في الزكاة التمليك من الفقير ولم يوجد"
۵. ফাতাওয়া রাহীমিয়্যাহ (৫/১৮৬): "زکوٰۃ ادائیگی کے لئے مستحق زکوٰۃ کو بلا کسی عوض مالک بنانا شرط ہے، تملیک کے بغیر زکوٰۃ ادا نہیں ہوتی۔ تعمیری کاموں میں استعمال آنے کی صورت میں زکوٰۃ تملیک نہیں ہوتی لہٰذا مسجد ہو یا مدرسہ اس کی تعمیر میں زکوٰۃ کی رقم استعمال کرنا جائز نہیں"
৬. ফাতাওয়া উসমানী (২/১৩৪): "زکوٰۃ، صدقۃ الفطر اور چرم قربانی کی قیمت کسی غیر صاحب نصاب کو مالک و مستحق بنا کر دینی ضروری ہے۔ تعمیر مدرسہ اور مسجد میں اس کا استعمال ہرگز جائز نہیں"
৭. অন্যান্য:

আল-ফাতাওয়া আল-হিন্দিয়া (১/২৫০), তাবয়ীনুল হাকায়েক (২/১২), খুলাসাতুল ফাতাওয়া (১/২৪৩), ফাতাওয়া কাযীখান (১/২৪৫), ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ (৬/২৪৩), আপকে মাসায়েল আওর উনকা হল (৫/১৬৮)।