Islami Sharia Logo
مركز الفقه الإسلامي بنغلاديش
মারকাযুল ফিকহ আল-ইসলামী বাংলাদেশ
Markajul Fiqh Al-Islami Bangladesh
পাইনাদী (দোনু হাজী রোড), মিজমিজি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ-১৪৩০
মোবাইল: ০১৯১৭-৬৫৫৮০৪, ০১৭৩৯-১৭৬৯৭৬
তারিখ: ১৫-০৩-১৪৩৮ হি. সূত্র নং: F-040 (অ্যালবাম-১)
প্রশ্ন (ইস্তিফতা)

বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.

বিষয়: দাঁত থেকে রক্ত বের হলে রোযা ভঙ্গ প্রসঙ্গে।

সমস্যা: আমাদের এলাকার এক ব্যক্তির রোযাবস্থায় মেসওয়াক করতে গিয়ে দাঁত থেকে রক্ত বের হয়ে আসে, তারপর সে রোযা ভেঙ্গে গেছে মনে করে খানা গ্রহণ করে।

জিজ্ঞাসা: মুহতারাম মুফতী সাহেবের কাছে আমার জানার বিষয় হল, রোযাবস্থায় দাঁত থেকে রক্ত বের হলে রোযা ভেঙ্গে যাবে কি? দলিল সহ জানালে ভাল হত। আল্লাহ আপনার সহায় হোন।

— বিনীত নিবেদক: মুহাম্মদ বশির উল্লাহ, কচুয়া, চাঁদপুর।
উত্তর (আল-জাওয়াব)

সমাধান: দাঁত থেকে শুধু রক্ত বের হওয়ার দ্বারা রোযা ভঙ্গ হবে না, তবে যদি রক্ত গলদেশে চলে যায় এবং রক্ত থুথুর উপর প্রাধান্য পায় বা থুথুর সমান হয়, তাহলে রোযা ভেঙ্গে যাবে। হ্যাঁ এতে শুধু কাযা আবশ্যক হবে কাফফারা নয়।

তথ্যসূত্র ও দলিলসমূহ (الأدلة الفقهية)

১. রদ্দুল মুহতার (২/৩৯৬): "أو خرج الدم من بين أسنانه ودخل حلقه يعني ولم يصل إلى جوفه أما إذا وصل فإن غلب الدم أو تساويا فسد وإلا لا إلا إذا وجد طعمه"
২. আল-ফাতাওয়া আল-হিন্দিয়া (১/২০৩): "الدم إذا خرج من الأسنان ودخل حلقه إن كانت الغلبة للبصاق لا يضره وإن كانت الغلبة للدم يفسد صومه وإن كان سواء أفسد أيضا استحسانا"
৩. আল-বাহরুর রায়িক (২/২৭৩): "إذا خرج من الأسنان ودخل الحلق إن كانت الغلبة للبصاق لا يفسد صومه وإن كانت للدم أفسد"
৪. আহসানুল ফাতাওয়া (৪/৪২৬): "بوقت ضرورت شدیدہ بانزلے اور بلا ضرورت مکروہ ہے اگر دوا یا خون پیٹ اندر چلا جائے اور تھوک پر غالب ہو یا اس کے برابر ہو یا اس کا مزہ محسوس ہو تو روزہ ٹوٹ جائے گا"
৫. ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ (৬/৪০৯): "دانت سے خون نکلنے سے روزہ نہیں ٹوٹتا ہے"
৬. অন্যান্য:

ফাতাওয়া তাতারখানিয়া (২/৩৬৯), ফাতাওয়া বায্যাযিয়্যাহ (৩/৯৮), ফাতাওয়া হাক্কানিয়া (৩/১৬৯)।