বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.
বিষয়: জামে মসজিদে দ্বিতীয় জামাত প্রসঙ্গে।
সমস্যা: আমাদের মহল্লার মসজিদের জন্য ইমাম, মুয়াজ্জিন এবং খাদেম নিয়োগ দেওয়া হয়েছে যাতে সময় মত জামাত আদায় করা যায়। কিন্তু আমাদের এলাকার এক লোক বলে যে জামে মসজিদে ২য় জামাত পড়া জায়েজ আছে। তাই সে মসজিদে জামাত হওয়ার পর ২য় জামাত পড়ে।
জিজ্ঞাসা: এখন মুহতারাম মুফতী সাহেবের নিকট জানার বিষয় হল- এভাবে জামে মসজিদে ২য় জামাত পড়া জায়েজ হবে কি? দলিল সহ জানালে উপকৃত হব আল্লাহ আপনার সহায় হোন।
সমাধান: যে মসজিদে পূর্ব থেকেই ইমাম মুয়াজ্জিন নির্ধারিত আছে সে মসজিদে দ্বিতীয় জামাত করা মাকরুহ। তবে হ্যাঁ যদি মসজিদের পাশে কোন রুম থাকে তাহলে সেখানে দ্বিতীয় জামাত করতে পারে।
রদ্দুল মুহতার (১/২৮৮), ফাতাওয়া মাহমুদিয়া (৯/৪১৬), ফাতাওয়া হাক্কানিয়া (৩/১২৫), ইমদাদুল আহকাম (২/১১৬)।
WhatsApp us