Islami Sharia Logo
مركز الفقه الإسلامي بنغلاديش
মারকাযুল ফিকহ আল-ইসলামী বাংলাদেশ
Markajul Fiqh Al-Islami Bangladesh
পাইনাদী (দোনু হাজী রোড), মিজমিজি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ-১৪৩০
মোবাইল: ০১৯১৭-৬৫৫৮০৪, ০১৭৩৯-১৭৬৯৭৬
তারিখ: ২৩-০১-১৪৩৮ হি. সূত্র নং: F-006 (অ্যালবাম-১)
প্রশ্ন (ইস্তিফতা)

বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.

বিষয়: ইঞ্জেকশনের মাধ্যমে দেহ থেকে রক্ত নেওয়ার দ্বারা ওযু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।

সমস্যা: আমি আছরের নামাযের পর ওযু থাকা অবস্থায় আমার প্রতিবেশী এক মুমূর্ষু রোগীকে হাসপাতালে রক্ত দিয়ে সেই ওযু দ্বারাই মাগরিবের নামায আদায় করেছি।

জিজ্ঞাসা: এখন মুহতারাম মুফতী সাহেবের নিকট আমার জানার বিষয় হল, ইঞ্জেকশনের মাধ্যমে দেহ থেকে রক্ত নেওয়ায় আমার ওযু ভেঙ্গে যাবে কি? এবং আদায়কৃত নামায কি পুনরায় কাজা করতে হবে? দলিল সহ জানতে আগ্রহী। আল্লাহ আপনার সহায়ক হোন।

— নিবেদক: ডা: মাহবুবুল আলম, মিরপুর ১০, ঢাকা।
উত্তর (আল-জাওয়াব)

সমাধান: হ্যাঁ, ইঞ্জেকশনের মাধ্যমে দেহ থেকে রক্ত নেওয়ার দ্বারা আপনার ওযু ভেঙ্গে গেছে। সুতরাং আপনার আদায়কৃত নামায পুনরায় আদায় করতে হবে।

তথ্যসূত্র ও দলিলসমূহ (الأدلة الفقهية)

১. রদ্দুল মুহতার (১/২৯২): "وينقضه علقة إذا مصت عضواً و امتلأت من الدم ومثلما القراد ان كان كبيراً حينئذ يخرج منه دم مسفوح سائل"
২. ফাতহুল কাদির (১/৪০): "مص القراد فامتلا ان كان صغيراً لا ينقض كما لو مص الذباب وان كان كبيراً ينقض كما مص العلقة"
৩. আল-ফাতাওয়া আল-হিন্দিয়া (১/৬২): "القراد إذا مص عضو انسان فامتلأ دماً ان كان صغيراً لا ينقض وضوءه كما لو مصت الذباب البعوض وان كان كبيراً فينقض وكذا العلقة إذا مصت عضو انسان حتى امتلأت من دمه ينتقض وضوءه"
৪. আল-বাহরুর রায়েক (১/৬৩): "وكذا إذا اقتص وخرج دم كثير وسال بحيث لم يتلطخ رأس الجرح فانه ينقض الوضوء لكونه وصل إلى ثوب أو مكان يلحقهما حكم التطهير"
৫. ফাতাওয়া রহীমিয়া (৪/২৩): "سوال: انجکشن کے ذریعہ خون نکالنے سے پہلے اس سے وضو ٹوٹ جاتا ہے یا نہیں؟ جواب: اگر نکلا ہوا خون بہنے پڑنے کی مقدار ہو تو وضو ٹوٹ جائے گا"
৬. কিতাবুল ফাতাওয়া (২/৫০): "سوال: ڈاکٹر ٹیسٹ کے لئے انجکشن کے ذریعہ خون لیا کرتے ہیں کیا اس سے وضو ٹوٹ جاتا ہے یا نہیں؟ جواب: خون اگر اتنی مقدار میں باہر آئے کہ وہ بہنے کے درجہ میں ہو تو وضو ٹوٹنا نہیں... اور اگر خون اتنی مقدار ہوں کہ اپنی جگہ سے بہہ پڑے تو وضو ٹوٹ جاتا ہے"
৭. অন্যান্য:

আল-ফাতাওয়া আত-তাতারখানিয়া (১/৯৪), আল-মুহিতুল বুরহানী (১/৫৬), আহসানুল ফাতাওয়া (২/২৩), ফাতাওয়া মাহমুদিয়া (৮/১৪৭)।