বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.
বিষয়: রোযা অবস্থায় শিঙ্গা লাগানো প্রসঙ্গে।
সমস্যা: এক ব্যক্তি রমজান মাসে দিনের বেলায় শিঙ্গা লাগায়। এক ধার্মিক লোক তাকে বলল, রোযা অবস্থায় শিঙ্গা লাগালে রোযা ভেঙ্গে যায়।
জিজ্ঞাসা: মুহতারাম মুফতী সাহেবের নিকট এখন আমার জানার বিষয় হল, রোযা অবস্থায় শিঙ্গা লাগালে রোযা ভেঙ্গে যায় কিনা? দলিল সহ জানিয়ে বাধিত করবেন। আল্লাহ আপনার সহায় হোন।
সমাধান: রোযা অবস্থায় যদি দুর্বলতার আশংকা না থাকে, তাহলে দিনের বেলায় শিঙ্গা লাগানোতে কোন সমস্যা নেই। অন্যথায় মাকরুহ হবে, তবে রাতের বেলায় লাগানো উচিত।
حاشية الطحطاوي على مراقي الفلاح (পৃ. ৬৮১), شرح مختصر الطحاوي (২/২০২), الفقه الاسلامي وأدلته (২/৫৬১)।
WhatsApp us