বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.
বিষয়: মুসাফিরের নামাজ প্রসঙ্গে।
সমস্যা: প্রতি বছরই হাজিসাহেবগণ হজ পালনে সৌদি আরবের মক্কা শহরে যান এবং সেখানে পনের দিনের বেশি নিয়তে অবস্থান করেন, আর এ সময়ের মাঝে তারা মিনা, মুজদালিফা, আরাফাহ সহ বিভিন্ন শহরেও অবস্থান করেন।
জিজ্ঞাসা: মুহতারাম প্রধান মুফতী সাহেবের নিকট জানতে চাই, হাজিসাহেবগণ মক্কায় মুসাফির অবস্থায় থাকবে নাকি মুকিম অবস্থায় থাকবে। দলিল সহ জানালে কৃতজ্ঞ থাকবো। আল্লাহ আপনার সহায় হোন।
সমাধান: হাজি সাহেবগণ যেহেতু শুধু মক্কায় পনেরো দিন বা তার চেয়ে বেশি থাকার নিয়ত করেন না বরং মক্কা, মিনা, আরাফাহ, মুজদালিফা ইত্যাদি কয়েকটি জায়গায় থাকার নিয়ত করেন, বিধায় তারা মক্কায়ও মুসাফিরের হুকুমেই গন্য হবেন, মুকিমের হুকুমে নয়।
ফাতাওয়া হিন্দিয়া (১/১৪০), আন-নাহরুল ফায়িক (১/৩৪৬)।
অনলাইনে যাবতীয় ফতোয়া, মাসায়েল ও প্রশ্ন-উত্তরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান
WhatsApp us