বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.
বিষয়: বদলি হজ্জ প্রসঙ্গে।
সমস্যা: আমি একজন আলেম দিয়ে বদলি হজ্জ করাতে চাই অথচ সে পূর্বে কোন হজ্জ করেনি। আর আমার এক বন্ধু আমাকে বলল, ঐ ব্যক্তি দ্বারা বদলি হজ্জ করানো যাবে না যে পূর্বে হজ্জ করেনি।
জিজ্ঞাসা: এখন মুহতারাম মুফতী সাহেবের নিকট আমার জানার বিষয় হল, যদি কেউ পূর্বে হজ্জ না করে, তাহলে তাকে দিয়ে কী বদলি হজ্জ করানো যাবে?
সমাধান: হ্যাঁ! যে ব্যক্তি ইতিপূর্বে কোন হজ্জ করেনি তাকে দিয়েও বদলি হজ্জ করানো যাবে, তাতে কোন সমস্যা নাই। তবে যে ব্যক্তি পূর্বে হজ্জ করেছে তাকে দিয়ে বদলি হজ্জ করানো উত্তম ও ভাল।
আপকে মাসায়েল আওর উনকা হল (৫/৩৯০), আহসানুল ফাতাওয়া (৪/৫১২)।
অনলাইনে যাবতীয় ফতোয়া, মাসায়েল ও প্রশ্ন-উত্তরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান
WhatsApp us