
বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.
বিষয়: নাবালেগের হজ্জ প্রসঙ্গে।
সমস্যা: আমাদের এলাকায় এক ব্যক্তি তার সমস্ত ধন-সম্পদ তার নাবালেগ সন্তানের নামে লিখে দেয়। তাতে ছেলে নেছাব পরিমাণ সম্পদের মালিক হয়। উক্ত ব্যক্তি হজ্জে যাওয়ার সময় তার নাবালেগ ছেলেকে সাথে করে নিয়ে যায়।
জিজ্ঞাসা: মুহতারাম মুফতী সাহেবের কাছে আমার জানার বিষয় হল, উক্ত হজ্জের দ্বারা ছেলের ফরজ হজ্জ আদায় হবে? নাকি বালেগ হওয়ার পর পুনরায় হজ্জ আদায় করতে হবে। দলিল সহ জানতে চাই। আল্লাহ আপনার সহায় হোন।
সমাধান: কোন নাবালেগ ব্যক্তি হজ্জ করার দ্বারা ফরজ হজ্জ আদায় হবে না। বালেগ হওয়ার পর সামর্থ্যবান হলে পুনরায় ফরজ হজ্জ আদায় করতে হবে।
খুলাসাতুল ফাতাওয়া (১/২৭۷), আন-নাহরুল ফায়েক (২/৫৫), উমদাতুল ফিকহ (৪/৬৭), ফাতাওয়া কাজি খান (১/২৪৯)।
অনলাইনে যাবতীয় ফতোয়া, মাসায়েল ও প্রশ্ন-উত্তরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান
WhatsApp us
2 Responses
All the best
Wish you happiness