Islami Sharia Logo
مركز الفقه الإسلامي بنغلاديش
মারকাযুল ফিকহ আল-ইসলামী বাংলাদেশ
Markajul Fiqh Al-Islami Bangladesh
পাইনাদী (দোনু হাজী রোড), মিজমিজি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ-১৪৩০
মোবাইল: ০১৯১৭-৬৫৫৮০৪, ০১৭৩৯-১৭৬৯৭৬
তারিখ: ০৫-১১-১৪৩৭ হি. সূত্র নং: F-052 (অ্যালবাম-১)
প্রশ্ন (ইস্তিফতা)

বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.

বিষয়: স্বামীর অনুমতি ব্যতীত হজ্জে যাওয়া।

সমস্যা: একজন মহিলার স্বামী অনেক টাকা পয়সার মালিক। মহিলার স্বামীর উপর এবং মহিলার উপর হজ্জ করা ফরজ, সে নিজেও হজ্জ করতে রাজি না এবং তার স্ত্রীকেও হজ্জ করাতে রাজি না।

জিজ্ঞাসা: মুহতারাম প্রধান মুফতী সাহেবের নিকট জানার বিষয় হল, স্ত্রী কি স্বামীর অনুমতি ব্যতীত তার ছেলের সাথে হজ্জে যেতে পারবে? দলিলের মাধ্যমে জানালে চিরকৃতজ্ঞ থাকব, আল্লাহ আপনার সহায় হোন।

— নিবেদক: মোহাম্মদ আবরারুল হক, সোনার গাঁ।
উত্তর (আল-জাওয়াব)

সমাধান: হ্যাঁ, স্ত্রীর উপর হজ্জ ফরজ হয়ে থাকলে স্বামীর অনুমতি ছাড়াও স্ত্রী তার ছেলে বা অন্য যে কোন মাহরামের সাথে হজ্জে যেতে পারবে, তবে নফল হজ্জ বা ওমরা স্বামীর অনুমতি ছাড়া করতে পারবে না।

তথ্যসূত্র ও দলিলসমূহ (الأدلة الفقهية)

১. আল-ফাতাওয়া আত-তাতারখানিয়া (৩/৪৭০): "وإذا وجدت محرما ولا يأذن لها زوجها ان تخرج فلها ان تخرج بغير إذنه في حجة الاسلام دون التطوع"
২. ফাতাওয়া কাজি খান (১/২৫১): "وعند وجود المحرم كان عليها ان تحج حجة الاسلام وان لم يأذن لها زوجها"
৩. আল-ফাতাওয়া আল-হিন্দিয়া (১/২১৯): "وعند وجود المحرم كان عليها ان تحج حجة الاسلام وان لم يأذن لها زوجها"
৪. রদ্দুল মুহতার (৩/৫৩৩): "وليس لزوجها منعها عن حجة الاسلام"
৫. ফাতাওয়া উসমানী (২/২০৩): "اگر آپ فرض حج کرچکی ہیں تو نفلی حج یا عمرے کے لئے شوہر کی اجازت کے بغیر جانا جائز نہیں ہے آپ کو انشاء اللہ گھر بیٹھے نیت کے ذریعہ حج اور عمرے کا ثواب ملے گا اور اگر آپ پر حج فرض ہوچکا ہو اور آپ اپنے بیٹے کے ساتھ حج پر جا رہیں ہوں تو شوہر حج فرض سے نہیں روک سکتا اگر شوہر روکے تو عورت اس کی اجازت کے بغیر بھی جا سکتی ہے"
৬. ফাতাওয়া হাক্কানিয়া (৪/২২০): "اگر اس عورت پر شرعاً حج فرض تھا تو اس کا بغیر اجازت شوہر کے بھائی کے ساتھ حج ادا کرنا صحیح ہے لیکن اگر نفل حج ہو تو خاوند سے اجازت لینا ضروری ہے"
৭. অন্যান্য:

ফাতহুল কাদির (২/৪২৭), ফাতাওয়া শামী (৩/৪৩৫), ফাতাওয়া মাহমুদিয়া (১৫/৪০৫), ফাতাওয়া দারুল উলুম (৬/৫২৮)।

ইসলামী শরীয়াহ অর্গানাইজেশন

অনলাইনে যাবতীয় ফতোয়া, মাসায়েল ও প্রশ্ন-উত্তরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান

নতুন ফতোয়া জিজ্ঞাসা করুন

অন্যান্য ফতোয়া দেখুন

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। আবশ্যক ঘরগুলো দিয়ে চিহ্নিত *