বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.
বিষয়: নামায প্রসঙ্গে।
সমস্যা: জনৈক ব্যক্তি দাড়াতে সক্ষম, কিন্তু রুকু, সিজদা করতে অক্ষম।
জিজ্ঞাসা: মুহতারাম প্রধান মুফতী সাহেবের নিকট আমার জানার বিষয় হলো, এমতাবস্থায় সে ব্যক্তি বসে নামায পড়লে কোন সমস্যা হবে কিনা? অর্থাৎ নামায হবে কিনা? দলিলসহ জানতে চাই। আল্লাহ আপনার সহায় হোন।
সমাধান: যদি কোন ব্যক্তি রুকু, সিজদা করতে অক্ষম হয় আর দাড়াতে সক্ষম হয়, তাহলে উক্ত ব্যক্তির জন্য বসে বসে ইশারার মাধ্যমে রুকু সিজদা আদায় করবে। এবং এভাবে নামায আদায় করাতে কোন সমস্যা নেই।
মাজমাউল আনহার (১/২২৯), ফাতাওয়া কাযীখান (১/১০৭), ইযাহুল মাসায়েল আওর উনকা হল (৩/৫৮৭), ইমদাদুল আহকাম (২/৩১৫)।
WhatsApp us