বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.
বিষয়: দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে চন্দ্র দেখা ব্যক্তির সাক্ষিতে রোযা রাখা প্রসঙ্গে।
সমস্যা: আমরা সাধারণত রোযা বা ঈদের চাঁদ নিজেরাই আকাশে দেখে থাকি, কিন্তু এই রোযার চাঁদ আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে আমরা স্বচক্ষে দেখতে পাই নাই। কিন্তু এক ব্যক্তি এসে বললো আমি দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে চাঁদ দেখেছি।
জিজ্ঞাসা: মুহতারাম মুফতী সাহেবের নিকট আমার জানার বিষয় হলো, ওই একজন ব্যক্তির কথায় রমযানের রোযা রাখা আমাদের জন্য জায়েজ হবে কি? দলীল সহ জানিয়ে বাধিত করবেন। আল্লাহ তাঃ আপনার সহায় হোন।
সমাধান: উপরোক্ত প্রশ্নের বিবরণ অনুযায়ী রমযানের চাঁদ একজন ব্যক্তি সাক্ষি দিলেই রোযা রাখা যাবে এবং ঈদের চাঁদের জন্য দুইজন হতে হবে, তবে শর্ত হল ওই ব্যক্তি আদিল এবং ইনসাফগার (এবং নির্ভরযোগ্য) ব্যক্তি হতে হবে। আর এখানে যেহেতু ওই ব্যক্তি দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে চাঁদ দেখার সাক্ষি দিয়েছে, ওই ব্যক্তির দেখাটা হলো প্রবল ধারণা আর প্রবল ধারণার মাধ্যমে রমযানের রোযা রাখা জায়েয।
হাশিয়াতুত তাহতাবী আলা মারাকিল ফালাহ (পৃ. ৬৫২), রদ্দুল মুহতার (৩/৩৯৮), ফাতাওয়া তাতারখানিয়া (৩/২৫৯), তা'লীলুল মুখতার (১/২০৮)।
WhatsApp us