বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.
বিষয়: কন্টাক্ট লেন্স প্রসঙ্গে।
সমস্যা: বর্তমানে চশমার পরিবর্তে কন্টাক্ট লেন্স লাগানো হয়, এর পদ্ধতি হলো প্লাস্টিকের গোলাকৃতির লেন্স যা চোখের বলের মনির ওপর স্থায়ীভাবে বসানো হয়, যার নিচে পানি পৌঁছে না, এটা লাগালে চশমা পরতে হয় না।
জিজ্ঞাসা: মুহতারাম মুফতী সাহেবের নিকট আমার জানার বিষয় হল, এ ধরণের কন্টাক্ট লেন্স লাগালে ওজু গোসল সহীহ হবে কি?
সমাধান: প্রশ্নোল্লিখিত সুরতে লেন্স লাগানোর দ্বারা ওজু গোসলের কোন সমস্যা হবে না। কেননা চোখের মধ্যে পানি পৌঁছানো ওজু এবং গোসলের জন্য জরুরী নয়।
তানবীরুল আবসার মা'আদ দুররিল মুখতার (১/২২০), আল-মুহিতুল বুরহানী (১/৩৬), আল-ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু (১/৩১৮), আল-বিনায়া (১/১৪১)।
WhatsApp us