
বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.
বিষয়: কুড়িয়ে পাওয়া মেয়ের বিবাহ।
সমস্যা: ফটিকছড়ি থানার অন্তর্গত পূর্ব মাইজ ভান্ডার এলাকার আনোয়ার সাহেব একটি মেয়ে কুড়িয়ে পেয়েছে, শেষ পর্যন্ত মেয়েটির কোন অভিভাবক পাওয়া যায়নি। এভাবে দীর্ঘ দিন যাওয়ার পর আনোয়ার সাহেব তাকে বিবাহ দিতে ইচ্ছা পোষন করে।
জিজ্ঞাসা: মুহতারাম মুফতী সাহেবের নিকট আমার জানার বিষয় হল, উক্ত ব্যক্তি কুড়িয়ে পাওয়া মেয়েটিকে বিবাহ দিতে পারবে কি? দলিল সহ জানিয়ে বাধিত করবেন, আল্লাহ আপনার সহায় হোন।
সমাধান: উক্ত মেয়ের অভিভাবক বা আত্মীয় স্বজন না পাওয়া যাওয়ার দরুণ বিবাহ দেওয়া জায়েজ নেই।
মাজমাউল আনহুর (২/৫৩৩), আল-ইখতিয়ার লি তা'লিলিল মুখতার (২/৩৯)।
WhatsApp us