Islami Sharia Logo
مركز الفقه الإسلامي بنغلاديش
মারকাযুল ফিকহ আল-ইসলামী বাংলাদেশ
Markajul Fiqh Al-Islami Bangladesh
পাইনাদী (দোনু হাজী রোড), মিজমিজি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ-১৪৩০
মোবাইল: ০১৯১৭-৬৫৫৮০৪, ০১৭৩৯-১৭৬৯৭৬
তারিখ: ২২-০১-১৪৩৮ হি. সূত্র নং: F-012 (অ্যালবাম-১)
প্রশ্ন (ইস্তিফতা)

বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.

বিষয়: জানাযার নামাজ প্রসঙ্গে।

সমস্যা: এক ব্যক্তি নফল নামাজ পড়তেছিল, এমতাবস্থায় কিছু লোক একটি জানাযা নিয়ে উপস্থিত।

জিজ্ঞাসা: মুহতারাম প্রধান মুফতী সাহেবের নিকট জানতে চাই, উল্লেখিত অবস্থায় তার করণীয় কি? নফল নামাজ পড়তে থাকবে নাকি নফল নামাজ ছেড়ে জানাযার নামাজে শরীক হবে? দলিল সহ জানালে কৃতজ্ঞ থাকব। আল্লাহ আপনার সহায় হোন।

— নিবেদক: মু. শরিফ আজিজ, কুমিল্লা।
উত্তর (আল-জাওয়াব)

সমাধান: প্রশ্নোক্ত ব্যক্তি যদি এব্যাপারে নিশ্চিত থাকে যে, যদি সে নফল নামাজ শেষ করে জানাযার নামাজে শরীক হতে পারবে, তাহলে সে নফল নামাজ শেষ করে জানাযার নামাজ পড়বে। আর যদি এব্যাপারে নিশ্চিত না হতে পারে তবে, সে নফল নামাজ ছেড়ে দিয়ে জানাযার নামাজে শরীক হবে। কারণ, নফল নামাজ কাজা করার সুযোগ আছে কিন্তু জানাযা ছুটে গেলে তা কাজা করা যায় না। তাই সে পরবর্তীতে ছেড়ে দেয়া নফল নামাজ কাজা করে নিবে।

তথ্যসূত্র ও দলিলসমূহ (الأدلة الفقهية)

১. রদ্দুল মুহতার (২/৬০৯): "أو كان في النفل فجئ بجنازة وخاف فوتها قطعه لإمكان قضائه"
২. ফাতহুল কাদির (১/৩৮৮): "بخلاف ما إذا شرع في النفل فحضرت جنازة خاف إن لم يقطعها تفوته، فإنه لا يتمكن من المصلتين معا"
৩. তাবয়ীনুল হাকায়েক (১/৩৮৮): "بخلاف ما إذا شرع في النفل فحضرت جنازة خاف إن لم يقطعها تفوته فإنه لا يتمكن من المصلتين معا و قطع النفل يعقب للقضاء بخلاف الجنازة"
৪. আন-নাহরুল ফায়েক (১/৩০৯): "دونه فالرجحان في نافلة فجئ بجنازة وخاف فوتها لو لم يقطعها فإنه يقطعها لإمكان القضاء بخلاف الجنازة"
৫. ফাতাওয়া হাক্কানিয়া (৩/৪৬৫): "نماز جنازہ ایک ایسی نماز ہے کہ اس کی کوئی قضا نہیں لہذا منفرد کو نماز جنازہ کے فوت ہو جانے کا یقین ہو تو اسے چاہئے کہ وہ نفل نماز توڑ کر جنازہ میں شریک ہو جائے اور اگر اسے یقین ہو کہ نفل نماز مکمل کر کے جنازہ میں شریک ہو سکے گا تو نفل نماز کو پورا کرے"
৬. ফাতাওয়া রহীমিয়া (৭/২৫): "نماز جنازہ کے فوت ہو جانے کا خوف ہو تو نماز میں شامل ہونے کی غرض سے نفل نماز توڑ سکتے ہیں، مگر نفل کی قضا کرنا ضروری ہے"
৭. অন্যান্য:

আল-বাহরুর রায়েক (২/১২৫), আল-বিনায়া (৩/৫১৪)।