
বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.
বিষয়: বিবাহ প্রসঙ্গে।
সমস্যা: ইদ্দত চলাকালীন অন্য এক পুরুষ ওই মহিলাকে বিবাহ করল, আবার তাকে সে তিন তালাক দিয়ে দিয়েছে, এখন সে ওই স্ত্রীকে পুনরায় বিবাহ করতে চায়।
জিজ্ঞাসা: মুহতারাম মুফতী সাহেবের নিকট আমার জানার বিষয় হল, ওই স্ত্রীকে হালালা ব্যতীত পুনরায় বিবাহ করতে পারবে কি?
সমাধান: প্রশ্নোল্লিখিত সুরতে ইদ্দত-চলাকালীন বিবাহ সহিহ হয়নি, সুতরাং বিবাহ সহিহ না হওয়ার কারণে উক্ত মহিলার ইদ্দত-শেষ হবার পর দ্বিতীয়বার হালালা ব্যতীত বিবাহ করতে পারবে।
আদ্দুররুল মুখতার (৫/১৯৩), ফাতহুল কাদির (৪/৩০৮), আপকে মাসায়েল আওর উনকা হল (৬/৬৮৯)।
WhatsApp us