বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.
বিষয়: হারাম মাল দ্বারা হজ্জ প্রসঙ্গে।
সমস্যা: জনৈক ব্যক্তি সুদি কারবার করে, এবং তার উপার্জিত সব সম্পদ হারাম, এমন ব্যক্তির উপর হজ্জ ফরজ হয়েছে। এবং সে হজ্জও করেছে।
জিজ্ঞাসা: মুহতারাম মুফতী সাহেবের নিকট জানার বিষয় হল, উক্ত ব্যক্তির হারাম মাল দ্বারা হজ্জ হয়েছে কি? আল্লাহ আপনার সহায় হোন।
সমাধান: হারাম মাল দ্বারা হজ্জ করা জায়েয নাই, তবে আদায় করার দ্বারা হজ্জের ফরজ জিম্মা আদায় হয়ে যাবে, কিন্তু হজ্জের সওয়াব পাওয়া যাবে না।
রদ্দুল মুহতার (২/৪৫৫), বাদায়িউস সানায়ে (১/২৯৯), আল-মুহিতুল বুরহানী (১/৩০৮), ইমদাদুল ফাতাওয়া (২/১৬০), ফাতাওয়া মাহমুদিয়া (১১/৭৬)।
অনলাইনে যাবতীয় ফতোয়া, মাসায়েল ও প্রশ্ন-উত্তরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান
WhatsApp us