বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব
বিষয়: বদলি হজ্জ্ব প্রসঙ্গে।
সমস্যা: কোন মহিলার উপর হজ্জ্ব ফরজ হয়, কিন্তু ঐ সময়ে তার কোন মাহরাম ছিলনা, ফলে সে একজনকে দিয়ে বদলি হজ্জ্ব করায়, পরবর্তীতে সে মাহরাম পায়, কিন্তু তখন তার নিকট হজ্জ্ব করার মত টাকা-পয়সা ইত্যাদি নাই।
জিজ্ঞাসা: মুহতারাম মুফতী সাহেবের নিকট আমার জানার বিষয় হল, ঐ মহিলার হুকুম কি?
সমাধান: প্রশ্নোল্লিখিত প্রথম সুরতে তার উপর মাহরাম না থাকার কারণে হজ্জ্ব ফরজ হয়নি, এমতাবস্থায় সে বদলি হজ্জ্ব করিয়েছে, সেটা নফল হিসেবে গন্য হবে, আর দ্বিতীয় সুরতে মাল না থাকার কারণে হজ্জ্ব ফরজই হবেনা।
আল-বাহরুর রায়েক (২/৫৩৮), ফাতাওয়া হাক্কানিয়া (৪/২২২), খায়রুল ফাতাওয়া (৪/১২৬)।
অনলাইনে যাবতীয় ফতোয়া, মাসায়েল ও প্রশ্ন-উত্তরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান
WhatsApp us