Islami Sharia Logo
مركز الفقه الإسلامي بنغلاديش
মারকাযুল ফিকহ আল-ইসলামী বাংলাদেশ
Markajul Fiqh Al-Islami Bangladesh
পাইনাদী (দোনু হাজী রোড), মিজমিজি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ-১৪৩০
মোবাইল: ০১৯১৭-৬৫৫৮০৪, ০১৭৩৯-১৭৬৯৭৬
তারিখ: ০৩-০৩-১৪৩৮ হি. সূত্র নং: F-032 (অ্যালবাম-১)
প্রশ্ন (ইস্তিফতা)

বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.

বিষয়: নামায প্রসঙ্গে।

সমস্যা: যদি কোন ব্যক্তি নামাযের মধ্যে ভুল বসত এক সূরা শুরু করার পর তা শেষ না করে, অন্য সূরা আরম্ভ করে দেয়।

জিজ্ঞাসা: মুহতারাম প্রধান মুফতী সাহেবের নিকট আমার জানার বিষয় হলো, উক্ত ব্যক্তির জন্য সিজদায়ে সাহু ওয়াজিব কিনা? দলিলসহ জানতে চাই, আল্লাহ আপনার সহায় হোন।

— বিনীত নিবেদক: মু. রহমতুল্লাহ, নোয়াখালী।
উত্তর (আল-জাওয়াব)

সমাধান: প্রশ্নোল্লিখিত সূরতে উক্ত ব্যক্তির উপর সিজদায়ে সাহু ওয়াজিব হবে না।

তথ্যসূত্র ও দলিলসমূহ (الأدلة الفقهية)

১. আল-ফাতাওয়া আল-হিন্দিয়া (১/১৮৬): "وإن كان قرأ حرفا من السورة فقرأ سورة أخرى لا سهو عليه"
২. ফাতাওয়া তাতারখানিয়া (২/৩৯৭): "إذا بدأ أن يقرأ في صلاته سورة، فأخطأ فقرأ سورة أخرى، لا سهو عليه"
৩. বাদায়েউস সানায়ে (১/৪০৬): "ولو بدأ أن يقرأ سورة فأخطأ وقرأ غيرها لا سهو عليه"
৪. ফাতাওয়া বায্যাযিয়্যাহ (১/২৯): "قرأ سورة فسبق إلى لسانه أخرى، فقرأ منها حرفا أو آية، فأخطأ وقرأ غيرها لا سهو عليه"
۵. ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ (৪/৩৭৫): "بھول سے کوئی سورت شروع کی پھر دوسری سورت پڑھی تو اس سے سجدہ سہو لازم نہیں"
৬. অন্যান্য:

খুলাসাতুল ফাতাওয়া (১/৯৮), রদ্দুল মুহতার (১/৪৪৬), আহসানুল ফাতাওয়া (৪/২৩০)।