বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.
বিষয়: সূরা ফাতেহার পর তাশাহহুদ পড়া প্রসঙ্গে।
সমস্যা: কোনো ব্যক্তি যদি সূরা ফাতেহার পর অন্য সূরা না পড়ে তাশাহহুদ পড়ে।
জিজ্ঞাসা: মুহতারাম মুফতী সাহেবের নিকট আমার জানার বিষয় হল, তার নামায হবে কিনা?
সমাধান: সূরা ফাতিহার পর অন্য কোন সূরা মিলানো ওয়াজিব। আর যদি সূরা না মিলিয়ে অন্য কিছু মিলায়, যেমন: তাশাহহুদ, তাহলে ওয়াজিব তরক করার কারণে সিজদায়ে সাহু ওয়াজিব হবে। আর প্রশ্নোল্লিখিত সুরতে সূরা ফাতিহার পর অন্য সূরা না মিলিয়ে তাশাহহুদ মিলানোর কারণে উক্ত ব্যক্তি ওয়াজিব তরক করেছে, তাই তার ওপর সিজদায়ে সাহু ওয়াজিব হয়েছে।
আল-ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু (২/১০১), আল-মুহিতুল বুরহানী (৫০৪), খায়রুল ফাতাওয়া (২/৬২৪)।
WhatsApp us