বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.
বিষয়: নামায প্রসঙ্গে।
সমস্যা: যদি ইমাম সাহেবের পিছনে মুক্তাদী হিসেবে শুধু মহিলা থাকে এবং কোন পুরুষ না থাকে।
জিজ্ঞাসা: মুহতারাম প্রধান মুফতী সাহেবের নিকট আমার জানার বিষয় হলো যে, এমতাবস্থায় মহিলা মুক্তাদীগণ কিভাবে ইমামকে লোকমা দিবে, দলিল সহ জানতে চাই। আল্লাহ আপনার সহায় হোন।
সমাধান: এমতাবস্থায় মহিলা মুক্তাদীগণ ডান হাতের আঙ্গুলির পিঠ দিয়ে বাম হাতের তালুর উপর আঘাত করে, ইমাম সাহেবকে লোকমা দিবে।
مجمع الأنهر (১/১৭৪), حاشية الطحطاوي على مراقي الفلاح (পৃ. ৩৪৭)।
WhatsApp us