বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.
বিষয়: হজ্জ ফরজ হওয়া প্রসঙ্গে।
সমস্যা: আমাদের এলাকার এক লোকের নিকট এই পরিমাণ টাকা আছে যে, সে শুধু মক্কায় যেতে পারবে। কিন্তু মদিনায় যাওয়ার মত অর্থ তার কাছে নেই।
জিজ্ঞাসা: মুহতারাম মুফতী সাহেব এর নিকট আমার জানার বিষয় হল, উক্ত ব্যক্তির উপর হজ্জ ফরজ হয়েছে কি না? দলিল সহ জানালে উপকৃত হব। আল্লাহ আপনার সহায় হোন।
সমাধান: প্রশ্নে উল্লেখিত সুরতে মদিনায় যাওয়ার মত অর্থ না থাকা সত্ত্বে ও এই ব্যক্তির উপর হজ্জ ফরজ। অতএব তাকে হজ্জের জন্য যাওয়া আবশ্যক, অন্যথায় এই ব্যক্তি গোনাহগার হবে।
রদ্দুল মুহতার (৪/৬৩), ইমদাদুল ফাতাওয়া (২/১৬৯), ফাতাওয়া হাক্কানিয়া (৪/২৮৬)।
অনলাইনে যাবতীয় ফতোয়া, মাসায়েল ও প্রশ্ন-উত্তরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান
WhatsApp us