বিসমিল্লাহির রাহমানির রাহীম

বিষয়ঃ ইল্লিয়্যীন

(নির্বাচিত গুরুত্বপূর্ণ আয়াত-এর তরজমা ও তাফসীর)

আয়াতে কারীমাহ্

كَلَّا إِنَّ كِتَابَ الْأَبْرَارِ لَفِي عِلِّيِّينَ

[المطففين: 18]

সরল অনুবাদ

অবশ্যই পুণ্যবানদের আমলনামা ইল্লিয়্যীনে থাকবে। [১]
সূরার নাম — আল মুত্বাফ্‌ফিফীন | আয়াত নম্বর — ১৮

সংক্ষিপ্ত তাফসীর

[১] عليين (ইল্লিয়্যীন) শব্দটি علو থেকে এসেছে। (যার অর্থ মহা উচ্চ।) এটা হল 'সিজ্জীন' শব্দের বিপরীত। এটা আসমানে অথবা জান্নাতে কিংবা সিদরাতুল মুন্তাহায় কিংবা আরশের নিকটবর্তী এক স্থান। যেখানে নেক লোকদের আত্মা এবং তাদের আমল-নামা সংরক্ষিত আছে। যার নিকটে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফিরিশতা উপস্থিত হন।

আয়াতে কারীমাহ্

وَمَا أَدْرَاكَ مَا عِلِّيُّونَ

[المطففين: 19]

সরল অনুবাদ

কিসে তোমাকে জানাল, ইল্লিয়্যীন কি?
সূরার নাম — আল মুত্বাফ্‌ফিফীন | আয়াত নম্বর — ১৯

কুরআনের বিষয়ভিত্তিক আরও কিছু মণিমুক্তা