বিসমিল্লাহির রাহমানির রাহীম

বিষয়ঃ দুনিয়া

(নির্বাচিত গুরুত্বপূর্ণ আয়াত-এর তরজমা ও তাফসীর)

আয়াতে কারীমাহ্

قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰ

[الأعلى: 14]

সরল অনুবাদ

নিশ্চয় সে সাফল্য লাভ করে, যে নিজেকে পরিশুদ্ধ করে।[১]
সূরার নাম — আল আ'লা | আয়াত নম্বর — ১৪

সংক্ষিপ্ত তাফসীর

[১] অর্থাৎ, যে নিজের আত্মাকে নোংরা আচরণ থেকে এবং অন্তরকে শিরক ও পাপাচারের পঙ্কিলতা থেকে পবিত্র করে।

আয়াতে কারীমাহ্

وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّىٰ

[الأعلى: 15]

সরল অনুবাদ

এবং নিজ প্রতিপালকের নাম স্মরণ করে ও নামায আদায় করে।
সূরার নাম — আল আ'লা | আয়াত নম্বর — ১৫

আয়াতে কারীমাহ্

بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا

[الأعلى: 16]

সরল অনুবাদ

বরং তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দিয়ে থাক।
সূরার নাম — আল আ'লা | আয়াত নম্বর — ১৬

আয়াতে কারীমাহ্

وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَىٰ

[الأعلى: 17]

সরল অনুবাদ

অথচ পরকালের জীবনই উত্তম ও চিরস্থায়ী। [১]
সূরার নাম — আল আ'লা | আয়াত নম্বর — ১৭

সংক্ষিপ্ত তাফসীর

[১] কেননা, পৃথিবী এবং তার সমস্ত বস্তু ধ্বংসশীল। পক্ষান্তরে পরকালের জীবনই হল চিরস্থায়ী জীবন। বলা বাহুল্য, জ্ঞানী ব্যক্তি কোন দিন চিরস্থায়ী বস্তুর উপর ধ্বংসশীল ক্ষণস্থায়ী বস্তুকে অগ্রাধিকার দেয় না।

আয়াতে কারীমাহ্

إِنَّ هَٰذَا لَفِي الصُّحُفِ الْأُولَىٰ

[الأعلى: 18]

সরল অনুবাদ

নিশ্চয়ই এটা পূর্ববর্তী গ্রন্থসমূহে (বিদ্যমান) আছে।
সূরার নাম — আল আ'লা | আয়াত নম্বর — ১৮

আয়াতে কারীমাহ্

صُحُفِ إِبْرَاهِيمَ وَمُوسَىٰ

[الأعلى: 19]

সরল অনুবাদ

ইব্রাহীম ও মূসার গ্রন্থসমূহে।
সূরার নাম — আল আ'লা | আয়াত নম্বর — ১৯

আয়াতে কারীমাহ্

إِنَّمَا مَثَلُ الْحَيَاةِ الدُّنْيَا كَمَاءٍ أَنزَلْنَاهُ مِنَ السَّمَاءِ فَاخْتَلَطَ بِهِ نَبَاتُ الْأَرْضِ مِمَّا يَأْكُلُ النَّاسُ وَالْأَنْعَامُ حَتَّىٰ إِذَا أَخَذَتِ الْأَرْضُ زُخْرُفَهَا وَازَّيَّنَتْ وَظَنَّ أَهْلُهَا أَنَّهُمْ قَادِرُونَ عَلَيْهَا أَتَاهَا أَمْرُنَا لَيْلًا أَوْ نَهَارًا فَجَعَلْنَاهَا حَصِيدًا كَأَن لَّمْ تَغْنَ بِالْأَمْسِ ۚ كَذَٰلِكَ نُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ

[يونس: 24]

সরল অনুবাদ

বস্তুতঃ পার্থিব জীবনের দৃষ্টান্ত তো বৃষ্টির মত, যা আমি আসমান হতে বর্ষণ করি। অতঃপর তার দ্বারা উৎপন্ন হয় ভূপৃষ্ঠের উদ্ভিদগুলো অতিশয় ঘন হয়ে, যা হতে মানুষ ও পশুরা ভক্ষণ করে। অতঃপর যখন ভূমি তার শোভা ধারণ করে ও নয়নাভিরাম হয়ে ওঠে এবং তার মালিকরা মনে করে যে, তারা এখন তার পূর্ণ অধিকারী, তখন দিনে অথবা রাতে তার উপর আমার (আযাবের) আদেশ এসে পড়ে, সুতরাং আমি তা এমনভাবে নিশ্চিহ্ন করে দিই,[১] যেন গতকাল তার অস্তিত্বই ছিল না। এরূপেই আয়াতগুলোকে আমি চিন্তাশীল সম্প্রদায়ের জন্য বিশদরূপে বর্ণনা করে থাকি।
সূরার নাম — ইউনুস | আয়াত নম্বর — ২৪

সংক্ষিপ্ত তাফসীর

[১] حَصِيدًا - فعيل - مفعول অর্থে। أي محصودًا অর্থাৎ এমন ফসল যা কেটে এক জায়গায় স্তূপ করে রাখা হয় এবং ক্ষেত পরিষ্কার হয়ে যায়। পার্থিব্য জীবনকে এইরূপ ক্ষেতের সাথে তুলনা করে তা যে ক্ষণস্থায়ী; চিরস্থায়ী নয়, তা পরিষ্কার করে দেওয়া হয়েছে। ফসলও বৃষ্টির পানি দ্বারা বড় এবং সবুজ ও সতেজ হয়, কিন্তু পরে তা কেটে-শুকিয়ে নিশ্চিহ্ন করে দেওয়া হয়।