বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.
বিষয়: জানাযার নামাজ।
সমস্যা: একজন মহিলা মৃত্যুবরণ করল, এবং তার জানাযা দেয়ার জন্য স্বামী ও ছেলে উভয়ে আগ্রহ প্রকাশ করছে, এবং তারা উভয়ে আলেম।
জিজ্ঞাসা: মুহতারাম প্রধান মুফতী সাহেবের নিকট আমার জানার বিষয় হলো যে, মহিলার জানাযা দেয়ার ক্ষেত্রে স্বামী অগ্রাধিকার পাবে নাকি ছেলে? দলিলসহ জানতে চাই। আল্লাহ আপনার সহায় হোন।
সমাধান: প্রশ্নোল্লিখিত অবস্থায় স্বামীর চেয়ে ছেলে জানাযা পড়ানোর অগ্রাধিকার পাবে।
আল-ফাতাওয়া আত-তাতারখানিয়া (২/১২৫), বাদায়িউস সানায়ে (২/৫৯)।
WhatsApp us