প্রশ্ন:
আমার একটি মাসআলা জানার ছিল।
স্ত্রী যদি স্বামীকে বলে, ‘আমি প্রোগ্রামে ওই ব্যক্তিকে ইনভাইট করব।’ তখন স্বামী যদি উত্তরে বলে, ‘আমার মতো স্বামী হলে এটা কখনোই মেনে নেবে না, বিশেষ করে যদি সেই গেস্ট নন-মাহরাম হয়। বলবে, যাকে ইনভাইট করেছ তার সঙ্গে চলে যাও। বাইরের ছেলে হলে, যেদিক থেকে এসেছে সেদিকে চলে jak sathe Tumio । এখানে থাকার কোনো দরকার নেই।’
এখন আমার প্রশ্ন হলো, স্বামী যদি এভাবে বলে, ‘যাকে ইনভাইট করেছ, সেই ব্যক্তির সঙ্গে চলে যাও’ , যে ছেলে ফ্রান্ড কে ইনভাইট করেও তার সাথে চলে যাও , ওদের গলায় ঝুলাই দিব , আমি আমার সাথে এমন মেয়ে রাখবো নাকি রাখবো না । এখন আর কোনো ছেলে ফেন্ড নাই । কিন্তু আমি তালাকের মসলা , অথবা এমন মসলা জানার জন্য অনেক আলেম ও ফোন ও মেসেজ দিয়েছিলাম । আর ওনারা যারা আমাকে সবসময় বুঝিয়েছে ভেবেছিলাম বিয়ের main programme invite করব , আবার অগ্রিম দাওয়াত ও দিয়েছি ।তাহলে কি এই কথার মাধ্যমে তালাক হয়ে যাবে? এটি কি কিনায়া শব্দের অন্তর্ভুক্ত? এ ধরনের কথা বলার ক্ষেত্রে স্বামীর তালাকের নিয়ত থাকা কি জরুরি? আর যদি সত্যি invite kore othoba age invite kore thake thle ? Talaker niyot nea bolleo ki talak hbe?
ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রশ্নে বর্ণিত কথাগুলো তালাকের সুস্পষ্ট শব্দ (সরীহ) নয়। এগুলোর হুকুম জানতে হলে প্রথমে বুঝতে হবে, হানাফী ফিকহে তালাকের শব্দ দুই প্রকার:
“চলে যাও”, “তার সাথে চলে যাও”, “যেদিক থেকে এসেছে সেদিকে চলে যাও”, “এখানে থাকার দরকার নেই”—এ ধরনের বাক্য হানাফী ফিকহে এমন কিনায়ার অন্তর্ভুক্ত, যা তালাকের অর্থও বহন করে আবার ধমক, তিরস্কার বা ঘর থেকে সরিয়ে দেওয়ার অর্থও বহন করে। ফুকাহায়ে কেরাম স্পষ্ট করেছেন, এ প্রকারের শব্দে রাগের অবস্থাসহ সর্বাবস্থায় স্বামীর নিয়ত শর্ত। (রদ্দুল মুহতার, কিতাবুত তালাক, বাবুল কিনায়াত; ফতোয়ায়ে হিন্দিয়া, কিতাবুত তালাক, কিনায়াত অধ্যায়)
নিয়তের বিষয়ে স্বামীর বক্তব্যই গ্রহণযোগ্য। তিনি আল্লাহকে হাজির-নাজির জেনে যা বলবেন, সে অনুযায়ী হুকুম হবে। নিয়ত তাঁর অন্তরের বিষয়; মিথ্যা বললে দায় তাঁর ওপর।
স্বামীর কথাটি এমন শর্তযুক্ত তালাক নয় যে “দাওয়াত দিলে তুমি তালাক”। বরং তিনি দাওয়াতের প্রসঙ্গে “চলে যাও” বলেছেন। তাই আপনি আগে দাওয়াত দিয়ে থাকুন বা পরে দিন—এর কারণে নতুন করে তালাক পতিত হবে না। হুকুম কেবল ওই কথা বলার মুহূর্তে স্বামীর নিয়তের ওপর নির্ভরশীল।
প্রশ্নে বর্ণিত বাক্যগুলোর মধ্যে “যাকে ইনভাইট করেছ তার সঙ্গে চলে যাও” হলো কিনায়া শব্দ। স্বামী তালাকের নিয়তে না বলে থাকলে কোনো তালাক হয়নি; নিয়ত করে থাকলে এক তালাকে বায়েন হয়েছে, যার প্রতিকার নতুন মোহরে পুনর্বিবাহ। অন্য বাক্যগুলোতে তালাক হয় না। দাওয়াত আগে বা পরে দেওয়ার কারণে হুকুম বদলায় না।
প্রাতিষ্ঠানিক দায়মুক্তি (Disclaimer): প্রশ্নকারীর প্রদত্ত তথ্যের ওপর ভিত্তি করে কুরআন, সুন্নাহ ও হানাফী ফিকহের আলোকে এই শরয়ী সমাধান প্রদান করা হয়েছে। এটি একান্তই ধর্মীয় দিকনির্দেশনা ও পরকালীন আমলের উদ্দেশ্যে প্রদত্ত; কোনো রাষ্ট্রীয় আদালত বা আইনি বিরোধের দলিল হিসেবে ব্যবহারযোগ্য নয়।
আল্লাহ তাআলা আপনাদের দাম্পত্য জীবনে প্রশান্তি ও পারস্পরিক সম্মান দান করুন এবং রাগ নিয়ন্ত্রণের তৌফিক দিন। (আমীন) আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন।
WhatsApp us