
বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.
বিষয়: বিবাহ (দুধপানের মাধ্যমে হুরমত সাব্যস্ত হওয়া)।
সমস্যা: এক মহিলার দুধের সাথে ঔষধ মিশিয়ে অন্য এক বাচ্চা সেবন করেছে।
জিজ্ঞাসা: মুহতারাম প্রধান মুফতী সাহেবের নিকট আমার জানার বিষয় হলো যে, উক্ত ঔষধের মাধ্যমে এ সন্তানের সাথে ঐ মহিলার হুরমত সাব্যস্ত হবে কিনা? দলিল সহ জানতে চাই, আল্লাহ আপনার সহায় হোন।
সমাধান: প্রশ্নোল্লিখিত অবস্থায় যদি ঔষধের সাথে মহিলার দুধের অংশ বেশী হয়, তাহলে হুরমত সাব্যস্ত হবে। আর যদি দুধের অংশ কম হয় তাহলে হুরমত সাব্যস্ত হবে না।
আন-নাহরুল ফায়েক (২/৩০৩), আল-বাহরুর রায়েক (৩/৩৯৮), মাজমাউল আনহুর (১/৫৫৬)।
WhatsApp us