
বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.
বিষয়: নাবালেগ অবস্থায় বিয়ে প্রসঙ্গে।
সমস্যা: গৌরিপুর গ্রামের দুই পরিবার তাদের দুই সন্তানকে না বালেগ অবস্থাতেই বিবাহ বন্ধনে আবদ্ধ করে। প্রাপ্ত বয়স্ক হওয়ার পর মেয়ে এই বিয়ে মেনে নিতে অস্বীকৃতি জানায়। এতে দুই পরিবারের মাঝে বিচ্ছেদ সৃষ্টি হয়।
জিজ্ঞাসা: মুহতারাম মুফতী সাহেবের কাছে জানার বিষয় হলো, শরয়ী দৃষ্টিকোণ থেকে এই ধরণের বিয়ের হুকুম কী? না-বালেগ অবস্থায় বিয়ে দেয়া হলে তা বালেগ হওয়ার পর বাকী থাকবে কিনা? দলিলসহ জানিয়ে বাধিত করবেন।
সমাধান: যদি বাবা অথবা দাদা ছোট বেলায় তাদের বিয়ে করিয়ে থাকে তাহলে বালেগ হওয়ার পর ছেলে অথবা মেয়ে কারোরই বিয়ে ভাঙ্গার সুযোগ থাকবে না। আর যদি বাবা অথবা দাদা ছাড়া অন্য কোন অভিভাবক বিয়ে দিয়ে থাকে তাহলে ছেলে মেয়ে চাইলে বিয়ে ভেঙ্গে দিতে পারবে।
ফাতহুল কাদির (৩/২৬৪), আল-ফাতাওয়া আল-হিন্দিয়া (১/৩৫), আহসানুল ফাতাওয়া (৫/৯৯)।
WhatsApp us