
বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.
বিষয়: বাধ্য করে বিয়ে দেয়া।
সমস্যা: আমাদের গ্রামের আনিছ সাহেব সে তার মেয়েকে বাধ্য করে এক খারাপ ছেলের সাথে বিয়ে দিতে চায়, কিন্তু সেই ছেলেকে মেয়ে বিয়ে করতে রাজি নয়।
জিজ্ঞাসা: মুহতারাম মুফতী সাহেবের নিকট আমার জানার বিষয় হল, সাবালিকা মেয়েকে তার অপছন্দ ছেলের সাথে বিয়ে দেয়া শরীয়তসম্মত হবে কী? দলিল সহ জানিয়ে বাধিত করবেন, আল্লাহ আপনার সহায় হোন।
সমাধান: শরীয়তের দৃষ্টিতে প্রাপ্ত বয়স্কা মেয়েকে বাধ্য করে বিয়ে দেয়া সম্পূর্ণরুপে নাজায়েয বরং মাতা পিতার জন্য উচিত হল, মেয়ের পছন্দ মতে দ্বীনদার ছেলে বিয়ে দেওয়া।
তাবয়ীনুল হাকায়েক (২/৪৯৩), মাজমাউল আনহুর (১/৪৯), আহসানুল ফাতাওয়া (৫/৯৩)।
WhatsApp us