
বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.
বিষয়: বিবাহ প্রসঙ্গে।
সমস্যা: একজন স্ত্রী পালিয়ে গিয়ে অন্যত্র পুরুষের সাথে পলায়ন করে বিবাহ ছাড়াই ঘর-সংসার করে বেশ কয়েকদিন, এবং তাদের একজন সন্তানও হয়েছে। কিছুদিন পর সে তার ভুল বুঝতে পেরে তওবা করে প্রথম স্বামীর নিকট ফিরে আসে।
জিজ্ঞাসা: মুহতারাম মুফতী সাহেবের নিকট জানার বিষয় হল, তাদের নতুন বিবাহের প্রয়োজন আছে কি? এবং দ্বিতীয় ব্যক্তি হতে যে সন্তান হয়েছে সেটা কার সন্তান বলে গণ্য হবে?
সমাধান: প্রশ্নোল্লিখিত সুরতে প্রথম স্বামী তাকে তালাক না দেয়ার কারণে তাদের বিবাহ বাকী থাকবে, নতুন বিবাহের প্রয়োজন নেই। আর প্রথম স্বামীর থেকে আলাদা হওয়ার পর যে সন্তান হয়েছে, সেটা জিনার দ্বারা হয়েছে। সেগুলো প্রথম স্বামীর সন্তান বলে গণ্য হবে।
আল-বিনায়া (৫/৬৯৮), ফাতাওয়া দারুল উলুম (১০/৪৫৭), آپ کے مسائل اور ان کا حل - আপকে মাসায়েল আওর উনকা হল (৬/৩১৮)।
WhatsApp us