
বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.
বিষয়: বিবাহ প্রসঙ্গে।
সমস্যা: কোন এক ব্যক্তি দুই বিবাহ করেছে, সে নতুন বিবাহ করে নতুন স্ত্রীকে পালা বন্টনের সময় বেশি দেয়।
জিজ্ঞাসা: মুহতারাম মুফতী সাহেবের নিকট আমার জানার বিষয় হল, এতে শরয়ী কোন সমস্যা আছে কিনা?
সমাধান: প্রশ্নোল্লিখিত সুরতে পুরাতন স্ত্রীকে ছেড়ে নতুন স্ত্রীকে পালা বন্টনের সময় বেশি দেওয়া জায়েয নেই। কেননা শরীয়তে উভয়ের মাঝে সমতা বজায় রাখা ওয়াজিব। اگر পুরাতন স্ত্রীকে সময় কম আর নতুন স্ত্রীকে বেশি দেয় তাহলে তো সমতা বজায় রাখা হল না, এইজন্য সমতা বজায় রাখা আবশ্যক।
সুনান আত-তিরমিযী (১/১১৪), ফাতাওয়া কাজি খান (১/২৬১), রদ্দুল মুহতার (৩/২০১), ফাতাওয়া তাতারখানিয়া (৩/১৬৩)।
WhatsApp us