Islami Sharia Logo
مركز الفقه الإسلامي بنغلاديش
মারকাযুল ফিকহ আল-ইসলামী বাংলাদেশ
Markajul Fiqh Al-Islami Bangladesh
পাইনাদী (দোনু হাজী রোড), মিজমিজি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ-১৪৩০
মোবাইল: ০১৯১৭-৬৫৫৮০৪, ০১৭৩৯-১৭৬৯৭৬
তারিখ: ২৮-০১-১৪৩৮ হি. সূত্র নং: F-054 (অ্যালবাম-১)
প্রশ্ন (ইস্তিফতা)

বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.

বিষয়: টেলিফোনের মাধ্যমে বিয়ে প্রসঙ্গে।

সমস্যা: আমার বড় ভাই লন্ডনে বসবাস করেন। তিনি টেলিফোনের মাধ্যমে বাংলাদেশে বিয়ে করতে চান।

জিজ্ঞাসা: মুহতারাম প্রধান মুফতী সাহেবের নিকট আমার জানার বিষয় হল, আমার বড় ভাই কি টেলিফোনের মাধ্যমে বিয়ে করতে পারবেন? দলীলসহ জানিয়ে বাধিত করবেন। আল্লাহ তায়ালা আপনার সহায় হোন।

— নিবেদক: মুহাঃ আব্দুল্লাহ, গাজীপুর।
উত্তর (আল-জাওয়াব)

সমাধান: টেলিফোনের মাধ্যমে বিয়ে শুদ্ধ হবে না। তবে বিয়ে শুদ্ধ হওয়ার জন্য বরের পক্ষ থেকে কাউকে উকিল নিয়োগ করে কনের বাড়িতে পাঠাতে হবে। উক্ত উকিল দুজন সাক্ষীর উপস্থিতিতে বরের পক্ষ থেকে ইজাব কবুল গ্রহণ করবে।

তথ্যসূত্র ও দলিলসমূহ (الأدلة الفقهية)

১. আল-মুখতাসার লিল কুদূরী (পৃ: ১/১২): "كل عقد جاز أن يعقده الإنسان بنفسه جاز أن يوكل به غيره ويجوز التوكيل بالخصومة فى سائر الحقوق وإثباتها"
২. আল-ফাতাওয়া আল-হিন্দিয়া (১/৩৬): "ويصح التوكيل بالنكاح وإن لم يحضره الشهود"
৩. আল-ফাতাওয়া আত-তাতারখানিয়া (৪/১৪৬): "ويصح التوكيل بالنكاح وإن لم يحضره الشهود وإنما يكون الشهود شرطا في حال مخاطبة الوكيل المرأة"
৪. আল-ফাতাওয়া আল-হিন্দিয়া (১/৩২২): "وإذا أذنت المرأة للرجل أن يزوجها من نفسه فعقد بحضرة شاهدين جاز"
৫. কিতাবুল ফাতাওয়া (৪/৩০৪): "نکاح کے لئے ضروری ہے کہ ایجاب و قبول ایک ہی مجلس میں ہو اس لئے موبائل پر نکاح کرنا درست نہیں ہے البتہ نکاح کا وکیل بنایا جاسکتا ہے اور وکیل اپنے موکل کی طرف سے ایجاب یا قبول کرلے تو اس طرح نکاح منعقد ہوجائے گا"