বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.
বিষয়: যাকাতের টাকা দিয়ে মসজিদ নির্মাণ ও শিক্ষকগনের বেতন দেওয়া সম্পর্কে।
সমস্যা: এক দান ব্যক্তি অনেক টাকা পয়সার মালিক এবং সে অনেক টাকার যাকাত দেয়।
জিজ্ঞাসা: এখন প্রধান মুফতী সাহেবের নিকট জানার বিষয় হল: যাকাত, সদকা ও ফিৎরার টাকা পয়সা দিয়ে মসজিদের নির্মাণ কাজ করা ও শিক্ষকদের বেতন দেওয়া যাবে কি? দলিলের মাধ্যমে জানালে চির কৃতজ্ঞ থাকব।
সমাধান: না, যাকাত, ফেতরা ও সদকার টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা ও শিক্ষকদের বেতন দেওয়া যাবে না।
রদ্দুল মুহতার (৩/৩৪৪), আন-নাহরুল ফায়িক (১/৪৬২), আপকে মাসায়েল আওর উনকা হল (৫/১৭১), ফাতাওয়া মাহমুদিয়া (১৪/১৯৭)।
WhatsApp us