বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.
বিষয়: যাকাত হিসাব করার সময় স্ত্রীর মোহর হিসাব করা প্রসঙ্গে।
সমস্যা: আমার এক ভাই নেসাব পরিমাণ মালের মালিক, এবং তার মাল এক বছর অতিক্রান্ত হয়েছে, অর্থাৎ যাকাত দেওয়ার সমস্ত শর্ত বিদ্যমান রয়েছে। কিন্তু তার স্ত্রী তার নিকট দুই লক্ষ টাকা মোহর পায় এবং তা আদায় করলে তার নেসাব পরিমাণ মাল থাকে না।
জিজ্ঞাসা: মুহতারাম মুফতী সাহেবের নিকট আমার জানার বিষয় হলো, এমতাবস্থায় তার উপর যাকাত ওয়াজিব হবে কি? দলিল সহ জানিয়ে বাধিত করবেন। আল্লাহ আপনার সহায় হোন।
সমাধান: ফিকাহ শাস্ত্রের বর্ণনা অনুযায়ী ওই ব্যক্তির উপর যাকাত ওয়াজিব। কারণ তার কাছে নেসাব পরিমাণ মালের মালিক হওয়ার পরে, কোন ব্যক্তির নিকট এই পরিমাণ ঋণ না থাকে যা আদায় করলে তার নিকট নেসাব পরিমাণ মাল থাকে না, তাহলে তার উপর যাকাত ওয়াজিব নয়। কিন্তু বর্তমান যমানায় যেহেতু মানুষ মোহরের ব্যাপারে অনেক উদাসীন, আর অধিকাংশ স্ত্রীগণ তাদের মোহরকে মাফ করে দেন এই কারণেই ওই ঋণের কারণে যাকাত ওয়াজিব হওয়া থেকে নিষেধ করে না বরং যাকাত ওয়াজিব হবে।
হাশিয়াতুত তাহতাবী (পৃ. ২৮৮), ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ (৬/২০), ইমদাদুল ফাতাওয়া (২/৬০৮)।
WhatsApp us