বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.
বিষয়: মেহেদী দেওয়ার পরে ওজুর বিধান।
সমস্যা: বর্তমানে আমাদের দেশে বাজারজাত কিছু মেহেদী বের হয়েছে, যে গুলো ব্যবহারের কিছু দিন পর চামড়ার ন্যায় খোশা হয়ে উঠে যায়।
জিজ্ঞাসা: মুহতারাম, প্রধান মুফতী সাহেবের নিকট আমার জানার বিষয় হলো, এই জাতীয় মেহেদীর ওপর ওজু জায়েয হবে কি না? দলীল সহ জানিয়ে বাধিত করবেন আল্লাহ আপনার সহায় হোন।
সমাধান: প্রশ্নবর্ণিত মেহেদীগুলো যদি মোম বা চর্বি ইত্যাদির ন্যায় শরীরে পানি পৌঁছতে প্রতিবন্ধক হয়, তাহলে ওজু বা গোসল সহীহ হবে না। আর যদি মেহেদী কাদামাটির ন্যায় পানি শরীরে পৌঁছে, তাহলে ওজু বা গোসল সহীহ হয়ে যাবে।
রদ্দুল মুহতার (১/২৮৮), ফাতাওয়া তাতারখানিয়া (১/১৯৯), কিতাবুল ফাতাওয়া (১/৬৫), জাদীদ ফিকহী মাসায়েল (১/৮৭)।
WhatsApp us