বিসমিল্লাহির রাহমানির রাহীম

বিষয়ঃ সিজ্জীন

(নির্বাচিত গুরুত্বপূর্ণ আয়াত-এর তরজমা ও তাফসীর)

আয়াতে কারীমাহ্

كَلَّا إِنَّ كِتَابَ الْفُجَّارِ لَفِي سِجِّينٍ

[المطففين: 7]

সরল অনুবাদ

না, কখনই না, পাপাচারীদের আমলনামা নিশ্চয়ই সিজ্জীনে থাকবে। [১]
সূরার নাম — আল মুত্বাফ্‌ফিফীন | আয়াত নম্বর — ৭

সংক্ষিপ্ত তাফসীর

[১] سجين (সিজ্জীন): কেউ কেউ বলেন, এর উৎপত্তি سجن শব্দ থেকে; যার মানে জেলখানা। উদ্দেশ্য হল, জেলখানার মত একটি অতি সংকীর্ণ জায়গা। আর কেউ কেউ বলেন, এটি ভূগর্ভের সব থেকে নিচের অংশে একটি জায়গার নাম; যেখানে কাফের, অত্যাচারী এবং মুশরিকদের আত্মা এবং তাদের আমল-নামা জমা ও সংরক্ষিত থাকে। এই জন্য তাকে 'লিপিবদ্ধ পুস্তক' বলে অভিহিত করা হয়েছে।