Islami Sharia Logo
مركز الفقه الإسلامي بنغلاديش
মারকাযুল ফিকহ আল-ইসলামী বাংলাদেশ
Markajul Fiqh Al-Islami Bangladesh
পাইনাদী (দোনু হাজী রোড), মিজমিজি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ-১৪৩০
মোবাইল: ০১৯১৭-৬৫৫৮০৪, ০১৭৩৯-১৭৬৯৭৬
তারিখ: ১৮-০৩-১৪৩৮ হি. সূত্র নং: F-018 (অ্যালবাম-১)
প্রশ্ন (ইস্তিফতা)

বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.

বিষয়: একাধিকবার জানাযার নামায পড়া প্রসঙ্গে।

সমস্যা: আমার এক চাচা মারা যান কিছু দিন আগে, তিনি অত্যন্ত সম্ভ্রান্ত লোক ছিলেন বিধায় মানুষের অতিরিক্ত ভিড় হওয়ার কারনে তার একাধিক জানাযার নামায আদায় করা হয়।

জিজ্ঞাসা: মুহতারাম মুফতী সাহেবের কাছে আমার জানার বিষয় হল, মৃত ব্যক্তির জানাযার নামায একাধিকবার পড়া জায়েয আছে কি? দলিলসহ জানালে ভাল হত। আল্লাহ আপনার সহায় হোন।

— নিবেদক: মুহাম্মদ খোরশেদ আলম, কচুয়া, চাঁদপুর।
উত্তর (আল-জাওয়াব)

সমাধান: যখন কোন মুসলিম মৃত ব্যক্তির জানাযার নামায তার অলি বা অভিভাবকদের উপস্থিতিতে একবার পড়া হয়, তাহলে তার অলিগন উপস্থিত থাক বা না থাক দ্বিতীয়বার জানাযার নামায পড়বে না। কেননা একবার নামায পড়ার দ্বারাই ফরয আদায় হয়ে গেছে।

তথ্যসূত্র ও দলিলসমূহ (الأدلة الفقهية)

১. আল-হেদায়া (১/১৩২): "وإن صلى عليه الولي أو السلطان أعاد الولي يعني إن شاء لما ذكرنا أن الحق للأولياء وإن صلى الولي لم يجز لأحد أن يصلي بعد لأن الفرض يتأدى بالأول والنفل بها غير مشروع"
২. আদ্দুররুল মুখতার (২/২২৩): "ولذا قلنا ليس لمن صلى عليها أن يعيد مع الولي لأن تكرارها غير مشروع"
৩. বাদায়িউস সানায়ে (১/৩১১): "ولا يصلى على ميت إلا مرة واحدة لا جماعة ولا وحدانا ثنانا"
৪. আল-ফাতাওয়া আল-হিন্দিয়া (২/১৬৩): "ولا يصلى على ميت الا مرة واحدة والنفل بصلاة الجنازة غير مشروع"
৫. কিতাবুল ফাতাওয়া (৩/১৮৪): "اگر ولی نے نماز نہ پڑھی ہو تو اس کے نماز پڑھنے تک ایک سے زیادہ دفعہ نماز جنازہ ادا کی جا سکتی ہے"
৬. ফাতাওয়া হাক্কানিয়া (৩/৪৬৯): "جب مسلمان میت پر اس کے ولی کے ہوتے ہوئے ایک مرتبہ نماز جنازہ پڑھ لی جائے تو دوبارہ کسی کے لیے بھی نماز جنازہ نہیں پڑھنی چاہیے اس لیے کہ ایک مرتبہ نماز جنازہ پڑھنے سے فرض ساقط ہو جاتا ہے"
৭. অন্যান্য:

রদ্দুল মুহতার (২/২২৩), ফাতাওয়া তাতারখানিয়া (৩/২০৫)।