Islami Sharia Logo
مركز الفقه الإسلامي بنغلاديش
মারকাযুল ফিকহ আল-ইসলামী বাংলাদেশ
Markajul Fiqh Al-Islami Bangladesh
পাইনাদী (দোনু হাজী রোড), মিজমিজি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ-১৪৩০
মোবাইল: ০১৯১৭-৬৫৫৮০৪, ০১৭৩৯-১৭৬৯৭৬
তারিখ: ২৪-০১-১৪৩৮ হি. সূত্র নং: F-011 (অ্যালবাম-১)
প্রশ্ন (ইস্তিফতা)

বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.

বিষয়: আযান প্রসঙ্গে।

সমস্যা: আমাদের এলাকার মসজিদের মুয়াজ্জিন একবার ওয়াক্ত শুরু হওয়ার পূর্বেই আযান দিয়েছে।

জিজ্ঞাসা: মুহতারাম প্রধান মুফতী সাহেবের নিকট আমার জানার বিষয় হল, তাঁর আযান সহীহ হয়েছে কিনা? আর ওয়াক্ত শুরু হওয়ার পর পুনরায় আযান দিতে হবে কিনা? দলিলসহ জানালে কৃতজ্ঞ থাকবো। আল্লাহ আপনার সহায় হোন।

— নিবেদক: মামুনুর রশিদ, নোয়াখালী।
উত্তর (আল-জাওয়াব)

সমাধান: ওয়াক্ত শুরু হওয়ার পূর্বে আযান দেয়ার কারণে তাঁর আযান হবে না। পুনরায় তাকে আযান দিতে হবে। তবে ফজরের আযানের হুকুম ভিন্ন। সেখানে ওয়াক্ত শুরু হওয়ার পূর্বে আযান দিয়ে দিলে পুনরায় আযান দিতে হবে না।

তথ্যসূত্র ও দলিলসমূহ (الأدلة الفقهية)

১. আল-হেদায়া (১/৯১): "ولا يؤذن لصلاة قبل دخول وقتها ويعاد في الوقت لأنه للإعلام وقبل الوقت تجهيل وقال ابو يوسف رح وهو قول الشافعي يجوز للفجر في النصف الأخير من الليل"
২. আল-ফাতাওয়া আত-তাতারখানিয়া (২/১৪৮): "إذا أذن قبل الوقت يكره الأذان والإقامة ولا يؤذن لصلوة قبل الوقت وقال ابويوسف والشافعى رح يؤذن لصلاة الفجر فى النصف الأخير من الليل وفى الحجة: ثم إذا طلع الفجر يعيد الأذان عند أبي حنيفة رح وعندهما"
৩. ফাতাওয়া কাজি খান (১/৭৫): "إذا أذن قبل الوقت يكره ويعاد في الوقت وقال ابو يوسف رح لا يكره في الفجر في النصف الأخير من الليل ولا يعاد و يكره"
৪. আল-ফাতাওয়া আল-হিন্দিয়া (১/১১০): "تقديم الاذان على الوقت في غير الصبح لا يجوز اتفاقا وكذا في الصبح عند ابي حنيفة ومحمد رحمهما الله و إنه منع يعاد في الوقت هكذا في شرح مجمع البحرين لابن الملك وعليه الفتاوى"
৫. আদ্দুররুল মুখতার (২/৬৩): "(فيعاد أذان وقع) بعضه (قبله) كالاقامة خلافا للثاني في الفجر"
৬. ফাতাওয়া হাক্কানিয়া (৩/৫১): "اذان قبل وقت باتفاق علماء مشروع نہیں اس کا اعادہ ضروری ہے البتہ اگر نماز اپنی وقت پڑھا جاتی تو اس میں فساد نہیں آتا"
৭. অন্যান্য:

আল-আসল (১/১১০), আল-বাহরুর রায়েক (১/৪৫৬), ফাতাওয়া রহীমিয়া (৪/৯৪), আপকে মাসায়েল আওর উনকা হল (৩/৩০৭)।