বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.
বিষয়: রোযা প্রসঙ্গ।
সমস্যা: আমাদের এলাকার এক লোক রমযান মাসে রোযা রাখলেন। অতঃপর দিনের বেলা হঠাৎ অজ্ঞান হয়ে পড়লেন। তার জ্ঞান ফেরে একেবারে মাগরিবের পর।
জিজ্ঞাসা: মুহতারাম মুফতী সাহেবের কাছে জানার বিষয় হলো, এই ব্যক্তির রোযা আদায় হবে কিনা? দলিলসহ জানিয়ে বাধিত করবেন।
সমাধান: হ্যাঁ, উক্ত ব্যক্তির রোযা আদায় হয়ে গেছে। ক্বাযা করার দরকার নেই।
আল-ফাতাওয়া আল-হিন্দিয়া (১/১৭১), আল-ফিকহুল ইসলামী (২/৫৪), মাজমাউল আনহার (১/৩৭৩), ফাতাওয়া তাতারখানিয়া (৩/৪২৭)।
WhatsApp us