বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.
বিষয়: প্রথম বৈঠকে তাশাহহুদ দুইবার পড়া প্রসঙ্গে।
সমস্যা: আমি একবার জোহরের ফরজ নামায আদায় করার সময় প্রথম বৈঠকে তাশাহহুদ দুইবার পড়ে ফেলি।
জিজ্ঞাসা: মুহতারাম মুফতী সাহেবের নিকট আমার জানার বিষয় হল, তাশাহহুদ দুইবার পড়ার কারণে আমার ওপর সেজদায়ে সাহু ওয়াজিব হয়েছে কি?
সমাধান: আপনি প্রথম বৈঠকে দুইবার তাশাহহুদ পড়ার কারণে পরবর্তী অর্থাৎ তৃতীয় রাকাতের কিয়াম আদায় করতে বিলম্ব করেছেন। বিধায় আপনার ওপর সেজদায়ে সাহু ওয়াজিব হয়েছে। হ্যাঁ, তবে যদি শেষ বৈঠকে তাশাহহুদ দুইবার পড়া হয় তাহলে সেজদায়ে সাহু ওয়াজিব হবে না।
রদ্দুল মুহতার (২/৬৫৩), ফাতাওয়া কাজি খান (১/১১৭), ফাতাওয়া মাহমুদিয়া (১১/৫১), কিতাবুল ফাতাওয়া (৪/৪২৮)।
WhatsApp us