বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.
বিষয়: জানাযার নামায শেষে হাত উঠিয়ে দুয়া প্রসঙ্গে।
সমস্যা: আমাদের এলাকায় জানাযার নামায শেষে মৃত ব্যক্তির দাফন কাজ সম্পাদন করে সবাই একসাথে হাত উঠিয়ে দুয়া করেন এবং দুয়া করাকে অনেকেই আবশ্যক মনে করে থাকেন।
জিজ্ঞাসা: মুহতারাম মুফতী সাহেবের নিকট আমার জানার বিষয় হল, মৃত ব্যক্তির দাফন কাজ সম্পাদন করে দুহাত তুলে দুয়া করার শরয়ী বিধান কি? দলিলসহ জানতে আগ্রহী, আল্লাহ আপনার সহায় হোন।
সমাধান: শরীয়তের দৃষ্টিতে জানাযার নামায একটি স্বয়ংসম্পন্ন দুয়া, এবং জানাযার নামাযের পর সম্মিলিতভাবে দুয়া করার বিধান কুরআন সুন্নাহ এবং আকাবীরদের আমল দ্বারা প্রমাণিত নয়, সুতরাং তা বর্জনীয়।
ফাতাওয়া কাজি খান (১/১৭০), কিতাবুল ফাতাওয়া (৩/১৮৯), আহসানুল ফাতাওয়া (৪/২১৫)।
WhatsApp us