Islami Sharia Logo
مركز الفقه الإسلامي بنغلاديش
মারকাযুল ফিকহ আল-ইসলামী বাংলাদেশ
Markajul Fiqh Al-Islami Bangladesh
পাইনাদী (দোনু হাজী রোড), মিজমিজি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ-১৪৩০
মোবাইল: ০১৯১৭-৬৫৫৮০৪, ০১৭৩৯-১৭৬৯৭৬
তারিখ: ২৬-০৪-১৪৩৭ হি. সূত্র নং: F-007 (অ্যালবাম-১)
প্রশ্ন (ইস্তিফতা)

বরাবর: মুহতারাম প্রধান মুফতী সাহেব দা.বা.

বিষয়: পবিত্রতা প্রসঙ্গে।

সমস্যা: আমাদের গ্রামে গরু দিয়ে ধান মাড়ানো হয়ে থাকে, আর ধান মাড়ানোর সময় মাঝে-মধ্যে গরু ধানে প্রস্রাব করে দেয়।

জিজ্ঞাসা: মুহতারাম প্রধান মুফতী সাহেবের নিকট আমার জানার বিষয় হলো, উক্ত ধান পবিত্র করার পদ্ধতি কি? দলিলসহ জানতে চাই, আল্লাহ আপনার সহায় হোন।

— নিবেদক: মু. শাহজালাল, জামালপুর।
উত্তর (আল-জাওয়াব)

সমাধান: প্রশ্নোল্লিখিত সুরতে ধান নাপাক হয়ে যাবে। আর তা পাক করার পদ্ধতি হলো, সমস্ত ধান হতে কিছু ধানকে পবিত্র করে নিবে, তাহলেই সমস্ত ধান পবিত্র হয়ে যাবে।

তথ্যসূত্র ও দলিলসমূহ (الأدلة الفقهية)

১. মুলতাকাল আবহুর (১/৯৬): "كحنطة بالت عليها حمر فدوسها فغسل بعضها أو ذهب طهر كلها"
২. মাজমাউল আনহুর (১/৯৬): "وإنما ذكرها لأن بولها نجاسة مغلظة فيعلم الحكم في غيرها بالدلالة (فدوسها) اى تظأ بقوائمها تلك الحنطة فتخلط بغيرها (فغسل بعضها أو ذهب) بعضها طهر كلها"
৩. তানবীরুল আবসার (১/৫৩৫): "كما لو بال حمر خصها لتغليظ بولها اتفاقا على حنطة فدوسها فقسم أو غسل بعضه أو ذهب بهبة أو اكل أو بيع كما مر حيث يطهر الباقي"
৪. ফাতাওয়া মাহমুদিয়া (৮/৮৪): "غلہ گاہنے کے وقت اگر بیل غلہ پر پیشاب کردے تو غلہ ناپاک ہوجائے گا، لیکن اگر اسکو شرکاء آپس میں تقسیم کرلیں یا اس میں سے کچھ صدقہ کردیں یا کچھ پاک کرکے یا کچھ فروخت کردیں تو بقیہ کو پاک سمجھا جائیگا"
৫. অন্যান্য:

আল-ফাতাওয়া আত-তাতারখানিয়া (১/৪৬৭), ইমদাদুল আহকাম (১/৩৯৯), জাদীদ ফিকহী মাসায়েল (১/১৭০)।